বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

আবার হিন্দু হয়ে যান, এআর রহমানকে অনুপ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

আবার হিন্দু হয়ে যান, এআর রহমানকে অনুপ

অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এআর রহমান সম্প্রতি বলিউডে কাজ না পাওয়া নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন। যা সংগীত ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গায়ক অভিযোগ করেন, মুসলিম হওয়ায় গত ৮ বছর ধরে বলিউডে কাজ পাচ্ছেন না, এমনকি অনেক কাজ তাঁর হাতছাড়া হয়ে গেছে। এর পেছনে দায়ী শোবিজের ভেতরে থাকা ধর্মীয় বিভাজন ও কুসংস্কার। 

ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলিম হওয়ার কারণে তাঁকে অবজ্ঞার শিকার হতে হচ্ছে। সরাসরি নাম উল্লেখ না করলেও অনেকে মনে করছেন বিজেপি সরকারের দিকেই আঙুল তুলেছে তিনি। 


বিজ্ঞাপন


এআর রহমানের মন্তব্যের বিরোধীতা করেছেন ভারতের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার, গায়ক শানসহ অনেকেই। সামাজিক মাধ্যমেও রহমানকে নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। বিতর্কের মুখে পড়ে অস্কারজয়ী সুরকার পরবর্তীতে স্পষ্ট করেন যে, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি ভারতকে তাঁর ঘর ও অনুপ্রেরণা হিসেবে দেখেন। কোনো ধর্মকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না।

a-r-rahman

এদিকে এআর রহমান বিতর্কে মুখ খুললেন ভজন গায়ক অনুপ জালোটা। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি বলেন, এআর রহমান জন্মগতভাবে হিন্দু ছিলেন। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁর মতে, মুসলিম হিসেবেই রহমান বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন, প্রচুর কাজ করেছেন এবং কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। তাই এতদিন পর কাজ না পাওয়ার পেছনে ধর্মকে দায়ী করাটা যৌক্তিক নয়।


বিজ্ঞাপন


অস্কারজয়ী সংগীত পরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, ‘রহমান যদি সত্যিই বিশ্বাস করেন যে তাঁর মুসলিম পরিচয়ই এখন কাজ পাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে, তবে তাঁর উচিত পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসা। যদি ধর্মের কারণেই কাজ আটকে থাকে, তবে হিন্দু হয়ে তিনি আবার আগের মতো কাজ ফিরে পান কি না সেটা পরীক্ষা করে দেখা উচিত।’

সবশেষে তিনি বলেন, ‘কোনো শিল্পী যখন সফল হন তখন মানুষ তাঁর শিল্পকেই দেখে, ধর্মকে নয়। কিন্তু রহমান যেহেতু নিজেই ধর্মকে কাজে বাঁধার কারণ হিসেবে দেখছেন তাই হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়ে তাঁর ধারণার সত্যতা যাচাই করে দেখতে পারে।’ 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর