রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

মা হওয়ার গুঞ্জনে শাকিবের পরামর্শতেই নীরব বুবলী! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

শেয়ার করুন:

মা হওয়ার গুঞ্জনে শাকিবের পরামর্শতেই নীরব বুবলী! 

বেশ কয়েকদিন ধরে শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জন ভাসছে। শোনা যাচ্ছে, শাকিব খানের তৃতীয় সন্তান জন্ম দিতে যাচ্ছেন তিনি। কিন্তু মা হওয়ার খবরে এখনও সিলমোহর দেননি অভিনেত্রী। বিষয়টি নিয়ে বারবার কৌশলী হয়েছেন। দোষ চাপিয়েছেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর। 

সম্প্রতি এক অনুষ্ঠানে তারকাদের নামে ছড়ানো গুজব, নেতিবাচক মন্তব্য এবং সামাজিক মাধ্যমে হেনস্তার সময় নিজেকে কীভাবে সামলান তা নিয়ে কথা বলেছেন বুবলী। তিনি জানান, এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ও আইডল ছেলে বীরের বাবা শাকিব খান।

বুবলীর কথায়, “শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তার কাছ থেকেই অনেক কিছু শেখা। তিনি সব সময় একটা কথাই বলেন, ‘সব প্রশ্নের উত্তর দিতে নেই। তোমার কাজই তোমার হয়ে কথা বলবে। সবাই যে প্রশ্ন করে, তার পেছনে সদিচ্ছা থাকে, তা নয়। হিংসা, হতাশা থেকে অনেক কথাই বলা হয়। সেসবের জবাব দিতে গেলে কাজটাই আর করা হয় না’।” 

Shkaib_bubly

এআই দিয়ে ভুয়া ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্য প্রসঙ্গে বুবলী বলেন, ‘এখন ভিউই অনেকের কাছে ব্যবসা। ইতিবাচক কথা বললে ভিউ আসে না বলেই ইচ্ছাকৃতভাবে নেতিবাচকতা ছড়ানো হয়। যত মিথ্যা, যত গুজব ভিউ তত বেশি।’

গত বছর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যান শবনম বুবলী। সেই সফরের কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। দেশে ফেরার পর তাঁর সাজপোশাক আর হাঁটার ভঙ্গিতে ঘিরে নতুন করে গুঞ্জন ছড়াতে থাকে দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি। 

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ শাকিব খান-বুবলীর ঘর আলো করে জন্মগ্রহণ করেন তাঁদের একমাত্র সন্তান শেহজাদ খান বীর।  

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর