ছোট পর্দার পরিচিত মুখ আনোয়ার হোসেন যুক্তরাষ্ট্রে সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন। অভিনয় অঙ্গনে ধারাবাহিক সাফল্য ও জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
গ্লোবাল হিউম্যান ফ্রিডমস অব ইউএসএ’র উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলা মিউজিক ফেস্টিভ্যাল’ এ তাকে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠা আনোয়ার হোসেন ধীরে ধীরে দেশের বাইরেও জনপ্রিয়তা অর্জন করেন। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও এবং সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান দৃঢ় করেছেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে আনোয়ার হোসেন বলেন, ‘যে কোনো পুরস্কারই কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
আয়োজক সূত্রে জানা গেছে, বাংলা সংগীতের ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিক ধারাকে বিশ্ব দরবারে তুলে ধরতেই এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের সংগীতপ্রেমী দর্শকদের অংশগ্রহণে এক মিলনমেলা সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি আরও বর্ণিল হয়ে ওঠে একাধিক পাওয়ারহাউস পারফর্মারের উপস্থিতিতে। সংগীত পরিবেশনায় মঞ্চ মাতান জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক এর ভোকাল শিল্পী লুমিন, সাদি, ডিজে রাহাত, হীরা, নাজু এবং জনপ্রিয় অভিনেত্রী শাহনূর। তাদের পারফরম্যান্সে পুরো অনুষ্ঠানজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
বিজ্ঞাপন
এমএইচআর

