বাংলা ক্রেজ ইউকের আয়োজনে লন্ডন মাতালেন কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি। বাউল উৎসব লন্ডন ২০২৬ এ গত ১৮ জানুয়ারি লন্ডনের কলোসিয়াম স্যুটে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি।
রাব্বি ছাড়াও অংশ নেন সাগর বাউল ও বেলী আফরোজ। এছাড়াও লন্ডন থেকেই প্রবাসী বাঙালি শিল্পীরা ছিলেন। তাদের মধ্যে রয়েছেন শারমিন দীপু, বাউল এম হোসেন, সাজ্জাদ ন‚র, বন্যা তালুকদার, বাউল ইকরাম উদ্দিন ও রানা।
বিজ্ঞাপন
মূলত এটি টিকিট শো হলেও প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে প্রাণবন্ত করে তুলেছে বলে জানান আয়োজকরা। রাব্বি বলেন, ‘দারুণ একটি শো শেষ করলাম। লন্ডনের প্রবাসী বাংলাদেশীরা যে গান পাগল সেটা আরেকবার প্রমাণিত হলো। বাংলা ক্রেজ ইউকের সিইও ফয়সাল আহমেদ ও ব্র্যান্ড অ্যাম্বেসেডর শারমীন দীপুর অক্লান্ত পরিশ্রম আর আতিথেয়তার কথা না বললেই নয়। সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি।’
অনুষ্ঠানে লন্ডনে বসবাসরত বাঙালি মিউজিশিয়ানরাই ছিলেন যন্ত্রশিল্পী হিসেবে। তাদের মধ্যে তানিম, হাসান, রিজান উল্লেখযোগ্য।

