আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে প্রাক্তন স্ত্রীকে হত্যাচেষ্টা, মারধর অভিযোগের মামলা থেকে স্থায়ী জামিন পেয়েছেন তিনি। বুধবার (২১ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই মামলার শুনানি শেষে জামিনের আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলম।
তিনি বলেন, ‘অবশেষে আমি মামলাটি থেকে রেহাই পেয়েছি। মামলার সব অভিযোগই আসলে মিথ্যে ছিল। সব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
বিজ্ঞাপন
রিয়া মনির সঙ্গে আবারও সংসার শুরু করবেন কি না, সেই প্রশ্নের জবাবে হিরো আলম কোনো মন্তব্যই করতে চাননি।

গত বছরের ২৩ জুন রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি করেন আলমের প্রাক্তন স্ত্রী রিয়া মনি। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের নামে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।
বিজ্ঞাপন
এরপর ১৫ নভেম্বর আলমকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পান তিনি। এবার ওই মামলা থেকে স্থায়ী জামিন পেলেন।
ইএইচ/

