শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

‘প্রিন্স’-এর নায়িকা জ্যোতির্ময়ী, শাকিবের সঙ্গে ‘ডেট’ করতে চান? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

‘প্রিন্স’-এর নায়িকা জ্যোতির্ময়ী, শাকিবের সঙ্গে ‘ডেট’ করতে চান? 

শাকিব খানের হাত ধরে ঢালিউডে তারকাখ্যাতি পেয়েছেন মার্কিন, টলিউড— একাধিক অভিনেত্রী। এবার তালিকায় নাম পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডুর। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’-এ কিং খানের সঙ্গে দেখা যাবে তাকে। 

বর্তমানে শ্রীলঙ্কায় চলছে ছবিটির শুটিং। রাতদিন এক করে কাজ হচ্ছে। সেখানেই শাকিবের আচরণে মুগ্ধ জ্যোতির্ময়ী। নায়িকা কি ডেট করতে চান শাকিবের সঙ্গে? এমন প্রশ্নের জবাবে ভারতীয় গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন তিনি।

Jyotirmoyee-risingbd-top-2601090441

‘প্রিন্স’ দিয়েছে বাংলাদেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। কেমন দেখছেন বাংলাদেশের মানুষদের? জ্যোতির্ময়ী বলেন, “খুব সহযোগিতা করছেন। সব উচ্চারণ যাতে সঠিক বলতে পারি, ধরিয়ে দিচ্ছেন। আমি যে নতুন, সেটাই বুঝতে পারছি না।”

এই তালিকায় কি শাকিবও আছেন? “দুষ্টু প্রশ্ন”, সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন নায়িকা। বলেছেন, “দেব আর শাকিব খান আলাদা মানুষ। কিন্তু সহ-অভিনেতার সঙ্গে কাজের সময় কোথাও যেন এক। প্রচণ্ড সহযোগিতা করেন। তারা খ্যাতনামা, বুঝতেই দেন না।”

images_(32)

‘ডেট’ করার সুযোগ পেলে কাকে নেবেন? দেব না শাকিব? জ্যোতির্ময়ী হাসতে হাসতে জবাব দিয়েছেন, “কাউকে না। নিজের সঙ্গে সময় কাটাব। ডেট করব নিজের সঙ্গে।”

টলিউডে জ্যোতির্ময়ীর অভিষেক হয়েছে দেবের হাত ধরে। ‘প্রজাপতি ২’ ছবিতে টলি সুপারস্টারের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। এবার তিনি ব্যস্ত ঢালিউড মেগাস্টারের সঙ্গে। ‘প্রিন্স’-এর পরিচালক আবু হায়াত। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর