আট থেকে আশি সব বয়সের সিনেমাপ্রেমীদের মনের বাদশা বলিউড অভিনেতা শাহরুখ খান। ভারতসহ গোটা বিশ্বে কোটি কোটি ভক্ত অনুরাগী। ষাট বছরেও হিরোর চরিত্রে রোমান্স, অ্যাকশনে ধারে কাছে নেই কোনো নায়ক। সম্প্রতি তাঁকে ঘিরে এমন এক মন্তব্য ভাইরাল হয়েছে, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়া সৃষ্টি করেছে।
ঘটনাটি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় অ্যাওয়ার্ডস ২০২৬–এর। গ্ল্যামার, আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি আর আলোচনার কেন্দ্রে ছিলেন বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান। অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে হাজির ছিলেন তিনি। যথারীতি তার স্টাইল, ব্যক্তিত্ব আর উপস্থিতি ক্যামেরাবন্দি হতে দেরি হয়নি। কিন্তু আলোচনার মোড় ঘুরে যায় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের পোস্টে।

সামাজিক মাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে যেখানে অভিনেত্রী হান্দের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা ছিল, ‘এই আংকেল কে’? আমি আমার বন্ধু আমিনা খলিলের ছবি তুলছিলাম। আমি তার ভক্ত নই।
যদিও হান্দে এরচেলের প্রোফাইলে বর্তমানে এই ধরনের কোনো স্টোরি নেই। শাহরুখ ভক্তদের দাবি, এই স্ক্রিনশটটি সম্পূর্ণ জাল বা এআই দিয়ে তৈরি করা। তাদের মতে, শাহরুখের ভাবমূর্তি নষ্ট করার জন্যই একদল মানুষ এই ভুয়ো তথ্য ছড়াচ্ছে।
বিজ্ঞাপন
এবারই প্রথম না, এর আগে ২০২৫ সালের মেট গালায় এক সাক্ষাৎকারে তাকে চিনতে না পারায় ডিজাইনার সব্যসাচী মুখার্জিকে এগিয়ে এসে তাঁর পরিচয় করিয়ে দিতে হয়েছিল। সেই ঘটনাও আলোচনার জন্ম দিয়েছিল।
ইএইচ/

