গত বছরের মে মাসে গুঞ্জন ওঠে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন বলিউড নায়িকা সোনম কাপুর। সেসময় মুখে তালা দিয়ে রাখলেও এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে ফের মা হওয়ার গুঞ্জনে সিলমোহর দিলেন অভিনেত্রী।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বেবি বাম্পের ছবি পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর ভাগ করে নেন তিনি। ক্যাপশনে সোনম লেখেন, ‘মামাস ডে আউট’।
বিজ্ঞাপন
অভিনেত্রীর বোন রিয়া কাপুরের স্টাইলিংয়ে সোনমের অন্তঃসত্ত্বা লুক নজর কেড়েছেন নেটিজেনদের। পরনে কালো হাই-নেক ক্রপ টপ, তার ওপর লম্বা স্লিভের ডাবল-কলার ব্লেজার। তবে সবচেয়ে বড় চমক ছিল পেনসিল-ফিট ম্যাক্সি স্কার্ট, যা স্পষ্ট করে তুলে ধরেছিল তাঁর প্রেগন্যান্সি কার্ভ।

এছাড়াও গলায় হীরের লকেট দেওয়া হার, আঙুলে স্তূপীকৃত আংটি এবং স্ফীতোদরে একটি ট্রেন্ডি চেইনের সঙ্গে হাতে ছিল নামি ব্র্যান্ড ‘হার্মিস’-এর কালো বাকেট ব্যাগ। মেকআপে শিমারি আইশ্যাডো, উইংড আইলাইনার ও ন্যুড লিপস্টিক।
বিজ্ঞাপন
২০২২ সালে সোনম ও স্বামী আনন্দ আহুজার জীবনে আসে প্রথম সন্তান বায়ু। ছেলেকে সময় দিতে শোবিজের লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে সরে গেছেন। আরও কয়েক বছরের জন্য হয়তো বি-টাউনের সঙ্গে অভিনেত্রীর দূরত্ব বহাল থাকবে।
ইএইচ/

