বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

স্কুলের বাচ্চারা পর্যন্ত আমার সিনেমা দেখে: অনন্ত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২২, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

স্কুলের বাচ্চারা পর্যন্ত আমার সিনেমা দেখে: অনন্ত

মুক্তির আগে থেকেই আলোচনার টেবিলে রয়েছে প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিলের ছবি ‘দিন-দ্য ডে’। শতকোটি টাকার (অনন্তর ভাষ্যমতে) বাজেটে নির্মিত এই সিনেমা ঘিরে কারও আগ্রহের কমতি ছিল না । সেই জায়গা থেকে দর্শকের একটা অংশ প্রেক্ষাগৃহে গেছেন। এরইমধ্যে তাদের অনেকে চলচ্চিত্রটির রিভিউ লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু সেখানে প্রশংসার বদলে ছবিটির প্রতি ফুটে উঠেছে রাজ্যের বিরক্তি। এ থেকে বোঝা গেছে, আগ্রহ নিয়ে গেলেও সিনেমা হল থেকে তারা ফিরেছেন পানসে মুখে।

ওদিকে এসবে কান দিচ্ছেন না অনন্ত। তিনি তার সিনেমার প্রশংসা করেই যাচ্ছেন। এবার মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (বাংলা) কাছে জানালেন, তার সিনেমা স্কুলের বাচ্চারা পর্যন্ত দেখে।

অনন্ত জলিলের সিনেমার দর্শক কোন শ্রেণির— জানতে চাইলে সংবামাধ্যমটিকে তিনি বলেন, ‘আমাকে হল মালিকেরা চিঠি লিখেছিলেন। বলেছিলেন, আপনার ছবি দেখতে আসেন সব বড় বড় মানুষেরা। বিএমডব্লিউ গাড়ি নিয়ে, অডি গাড়ি নিয়ে। আমাদের এখানে গাড়ি রাখার জায়গা নেই। আপনারা দেখেছেন বলাকা হলের সামনে অনেক বড় জায়গা, সেখানে গাড়ি রাখার জায়গা থাকে না।’

এরপর এই ব্যবসায়ী ও অভিনেতা আরও বলেন, ‘আমার দর্শক মিনিস্টার লেভেল থেকে একেবারে কৃষক লেভেল পর্যন্ত। আজ পর্যন্ত এমন একজন লোক পাইনি, যিনি আমার ছবি দেখেননি। একজন আমাকে বলেন, আজ থেকে ২০ বছর পূর্বে আপনার ছবি দেখেছি, আজ আবার দেখলাম। যারা নিয়মিত ছবি দেখেন, তারা তো আছেনই। স্কুলের বাচ্চারা পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে গিয়ে আমার ছবি দেখে। আপনি যদি কাউন্ট করেন, ওয়ান টু টেন, তাহলে ওয়ান টু টেনই আমার ছবি দেখে।’

ঈদে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে অনন্ত-বর্ষা অভিনীত সিনেমা ‘দিন-দ্য ডে’। ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর