মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

আজ খুব দুঃখের দিন: সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

আজ খুব দুঃখের দিন: সুবর্ণা মুস্তাফা

একই দিনে দেশের দুই নক্ষত্রের পতন হলো। আজ শুক্রবার সকালে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলী আহমেদ এবং কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান।

দুই গুণীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাংস্কৃতিক অঙ্গনে। তাদের হারানোর ব্যাথায় কাতর হয়ে পড়েছেন সহকর্মীরা। বরেণ্য এই দুই ব্যক্তিত্বের চলে যাওয়ায় শোকাহত অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা। সেই শোক তিনি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।


বিজ্ঞাপন


সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘আজ সত্যি খুব দুঃখের দিন। আমাদের সাংস্কৃতিক অঙ্গনের দুই অদম্য ব্যক্তি শর্মিলী আহমেদ ও আলম খান আজ চলে গেলেন। মুল্যবান কিছু হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। তাদের আত্মা চির শান্তি পাক। আমাদের সকলের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’

এর আগে সকালে শর্মিলী আহমেদের মৃত্যুর পর তাকে নিয়ে আরও একটি পোস্ট দেন জনপ্রিয় এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘আমার চাচি, আমাদের সময়ের বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আজ সকালে তার বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করছি। পুরো অভিনয় জগত আজ তার প্রিয় আম্মাকে হারালো।’

ক্যানসারে ভুগছিলেন শর্মিলী আহমেদ। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৫ বছর।

এদিকে কিংবদন্তি সংগীতজ্ঞ আলম খান ভুগছিলেন বার্ধক্যজনিত রোগে। মাস দেড়েক সময় ধরে তার শরীর খুবই খারাপ ছিল। বৃহস্পতিবার (৭ জুলাই) শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ শুক্রবার সকাল ১১টা ৩২ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।


বিজ্ঞাপন


আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর