শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

বোনদের শত কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ, মুখ খুললেন ডিপজল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম

শেয়ার করুন:

ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

একের পর এক অভিযোগে জর্জরিত ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত মাসে রাশেদা আক্তার নামে এক নারী অভিনেতার বিরুদ্ধে তার স্বামীকে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এবার বোনদের অভিযোগের কাঠগড়ায় তিনি। সম্প্রতি গণমাধ্যমের কাছে অভিনেতার বোনরা অভিযোগ করেন, তাঁদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। 

image-825255-1720336062


বিজ্ঞাপন


অভিযোগের পর সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে ডিপজল এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। বোনদের অভিযোগকে ‘মিথ্যা অপবাদ’ বলে দাবি করেন। 

ডিপজল বলেন, ‘সম্প্রতি আমার কিছু বোন আমাকে নিয়ে যে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিয়েছে, তার বিষয়ে আমি আপনাদের সামনে কিছু বাস্তবতা তুলে ধরতে চাই। প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য কাউকে অসম্মান করা নয়। বরং আমার প্রতি ছড়ানো ভুল ধারণা ও মিথ্যা অপবাদের বিষয়ে সত্য তুলে ধরা। মামলার আইনি জবাব আমি আইন অনুযায়ী দেব, ইনশাল্লাহ।’

cd34e16a2a4ea05e2b26c472938812a85b112ee269a9e2d6

তিনি যোগ করেন, ‘আমার বোনদের আমি সবসময় সম্মান, ভালোবাসা ও সাধ্যমতো সহযোগিতা করে এসেছি— এ কথা আমার এলাকার মানুষ ও আশেপাশের পরিচিত সবাই জানেন। একজন বোন ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলেছেন, তার অসুস্থ সন্তানের খোঁজ কেউ নেয়নি অথচ তার সন্তানের চিকিৎসার জন্য আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী, আমি আমার পক্ষ থেকে একটা বড়ো অঙ্কের সহায়তা করেছি এবং চিকিৎসার ব্যবস্থা ভারতে পর্যন্ত করেছি। আজ ক্যামেরার সামনে তিনি যেন সব ভুলে গেলেন! পর্দায় অভিনয় আমি করি, বাস্তব জীবনে নয়। যদি জানতাম কোনোদিন বাস্তব জীবনে এমন অভিনয়ের সম্মুখীন হতে হবে, তাহলে হয়ত প্রতিটি কাজের প্রমাণ রেখে দিতাম।’


বিজ্ঞাপন


এক বোনের অভিযোগের প্রসঙ্গে এ তারকা বলেন, “আরেক বোন বলেছেন, ‘১১ বছর ধরে নাকি আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অথচ মাত্র দুই মাস আগেই তাকে ও তার সন্তানকে যথেষ্ট পরিমাণ অর্থ সাহায্য করা হয়েছে। আমার সাধ্যের মধ্যে সবসময়ই আমি তাঁদের পাশে থাকার চেষ্টা করেছি। এত কিছু লিখে শেষ করা সম্ভব নয়’।”

dipjol-lead-director

এরপর তিনি আরও বলেন, ‘৩৫ বছর পর আজ হঠাৎ তারা কেন এবং কার প্ররোচনায় এমন মিথ্যা বলছে— এ প্রশ্ন আমারও আছে। যদি সত্যিই কোনো দাবি থাকত, ভালোবাসার সম্পর্ক ধরে, সরাসরি বললেই আমি তাদের ২/৩ গুণ বেশি দিয়ে দিতে প্রস্তুত ছিলাম। আমি ডিপজল— আমার সাধ্যের মধ্যে কাউকে ফিরিয়ে দেব না আল্লাহর রহমতে, আর তারা তো আমার আপন ভাই-বোন। যে বোন পর্দা করেন বলে প্রতিটি অনুষ্ঠানে আমি আলাদা কক্ষের ব্যবস্থা করেছি, সেই বোনের মুখেই আজ এমন কথা শুনতে হলো— এটা সত্যিই কষ্টের।’

আইন অনুযায়ী বোনদের সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিপজল। অভিনেতার কথায়, ‘যদি আইন অনুযায়ী তারা মালিক হোন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন। আমার প্রিয় বোনদের বলছি, তোমরা জানো আমি খুব অসুস্থ জীবনে যতটুকু পেরেছি আমি তোমাদের জন্য করেছি। আল্লাহর রহমতে যদি আল্লাহ আরও সময় দিতেন, হয়ত আরও করতাম। জীবনের শেষ প্রান্তে এসে এমন আচরণ সত্যিই কষ্টদায়ক। সম্মান দেওয়া ও সম্মান রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহই সবকিছুর উত্তম বিচারক।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর