শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শক্তি দেখানোর দিন শেষ এখন জবাবদিহির সময়, কেন বললেন পিয়া জান্নাতুল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

শক্তি দেখানোর দিন শেষ, এখন জবাবদিহির সময়, কেন বললেন পিয়া জান্নাতুল 

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগমকে। এ ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল পিয়া জান্নাতুল।

নিজের ফেসবুকে আজ ৩ ডিসেম্বর পিয়া লেখেন, ‘সরকারি চাকুরের স্ত্রী বলেই যা ইচ্ছে তাই করা যায়—এই ভাবটা যে ভুল, আজকের গ্রেপ্তারটাই তার পরিষ্কার প্রমাণ। আটটা নিরীহ কুকুরছানাকে ব্যাগে ভরে পুকুরে ফেলে দেওয়া—এটা শুধু নিষ্ঠুর না, এটা মানুষ হিসেবে আমাদের লজ্জা।’


বিজ্ঞাপন


539357836_18523904728033419_7293222007200959450_n

এরপর লেখেন, ‘যারা মনে করেন প্রাণীরা কথা বলতে পারে না, তাই তাদের ওপর যা ইচ্ছে করা চলে, এখন থেকেই সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আর আগের মতো চুপ করে থাকবে না। শাস্তি আরও কড়া হবে, আরও কঠিন হবে।’

সবশেষে পিয়া বলেন, ‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন যে, তাদেরও জীবন আছে, ব্যথা আছে। অবলা প্রাণীদের ওপর শক্তি দেখানোর দিন শেষ, এখন জবাবদিহির সময়।’

585361189_1387147956114053_8173530725452466723_n


বিজ্ঞাপন


সোমবার (১ ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরছানা হত্যার এই ঘটনা ঘটে। পরে জানা যায়, কুকুর ছানাগুলোকে পানিতে ডুবিয়ে মেরেছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের বাসিক ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগম। সেই অভিযোগের প্রেক্ষিতে আজ নিশিকে গ্রেফতার করে পুলিশ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর