মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দ্বিতীয় বিয়ে করে কটাক্ষের শিকার সামান্থা, এবার মুখ খুলল শ্বশুরবাড়ি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

দ্বিতীয় বিয়ে করে কটাক্ষের শিকার সামান্থা, এবার মুখ খুলল শ্বশুরবাড়ি 

রাজ নিদিমরুকে বিয়ে করে স্বামী ছিনতাইকারী, ঘর ভাঙানি তকমা পেয়েছেন দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু। নিজস্ব সিনেইন্ডাস্ট্রিতেও হচ্ছেন কটাক্ষের শিকার। এবার মুখ খুলল অভিনেত্রীর শ্বশুর বাড়ির লোকজন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজের বোন শীতল নিদিমরু সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে নিয়ে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেল, শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন রাজ-সামান্থা। এমন পোস্ট-ই বলে দেয় যে, শত নিন্দা-কটাক্ষের মাঝেও সামান্থার পাশে রয়েছে তার শ্বশুরবাড়ি।

samantha_20250515_130246114_20250517_114736777_(1)_20251201_120440157

সঙ্গে শীতল নিদিমরু লিখেছেন, “প্রদোহের (প্রথা) সময়ে চন্দ্রকুণ্ডে যখন অশ্রুসিক্ত নয়নে শিবের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছি, তখন অনুভব করলাম এটা কষ্টের কান্না নয়, বরং মনের ভক্তি এবং কৃতজ্ঞতার প্রকাশ। রাজ-সামান্থার বৈবাহিক বন্ধনের জন্য এই মুহূর্তে আমাদের পরিবারে এক শান্তি বিরাজ করছে। বিয়ের দিন ওদের সততা, দৃঢ়তা এবং মর্যাদার সঙ্গে নতুন জীবনের উদ্দেশে পা বাড়াতে দেখে খুব গর্ববোধ হল। দুটি মন যখন একটাই পথ বেছে নেয়, তখনই সম্পর্কে এতটা দৃঢ়তা থাকে।”

আরও লিখেছেন, “পরিবার হিসেবে আমরা খুব আনন্দের সঙ্গে মনে কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব না রেখেই ওদের পাশে রয়েছি। রাজ-সামান্থাকে আশীর্বাদ করেছি এবং সবরকমভাবে ওদের সমর্থন করছি। ওদের সম্পর্কটা আমাদের পরিবারের শান্তি বয়ে নিয়ে এসেছে। বিয়ের দিন যখন মন্দিরে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাচ্ছিলাম, তখন মনে মনে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করেছি, সকলে যেন এরকম ভালোবাসা খুঁজে পায়। যেখানে প্রেম-শান্তির সহাবস্থান রয়েছে।”

samantha_20251201_120551204

‘ফ্যামিলি ম্যানে’র পরিচালক রাজ নিদিমারুর সঙ্গে দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভুর প্রেমের খবর আগেই চাউর হয়। গেল ১ ডিসেম্বর বিয়ে করেন তারা। এদিন সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর