টলিউড জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন ‘ব্যোমকেশ’, ‘ফেলুদা’ ও ‘সোনাদা’-এর মতো বাঙালি গোয়েন্দা চরিত্রে। পর্দার তারকারা সাধারণত নিজের চেহারা পরিবর্তন কিংবা কোনো দাগ আড়াল করতে কাচির নিচে যেতে দুইবার ভাবেন না। তবে এসবের একেবারে বিপরীতে হাঁটেন আবির।
অভিনেতার গালের ডান দিকে একটি কাটা দাগ রয়েছে। পর্দায় বা রিয়্যালিটি শোতে কখন দাগ আড়াল করার চেষ্টার করেননি। তবে অনেকের মনে কৌতূহল, আবিরের গালে এই দাগটি কীভাবে হলো?
বিজ্ঞাপন

ছোটবেলায় এক দুর্ঘটনার কবলে পড়ে গালে দাগ হয়ে যায়। তবে মেকআপ দিয়ে কখনও এই দাগটি ঢাকার চেষ্টা করেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘সপ্তম শ্রেণীতে পড়ার সময়, এক বৃষ্টির দিনে স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। সেসময় হঠাৎ রাস্তার মাঝে একটি বিড়াল চলে আসে। তাড়াতাড়ি সাইকেলে ব্রেক চাপতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে যাই। সাইকেলের হাতলটা গালে লেগে গভীর ক্ষত তৈরি হয়েছিল। সেই ক্ষত এতটাই গভীর ছিল, এত দিন পরেও দাগটা যায়নি। পুরনো স্মৃতির মতো রয়েছে গেছে।’
গত সপ্তাহে মুক্তি পেয়েছে আবির অভিনীত, জাতীয় পুরস্কার জয়ী ছবি ‘ডিপ ফ্রিজ’ সিনেমা। এর আগে গেল দূর্গা পুজোয় মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’।
ইএইচ/
বিজ্ঞাপন

