শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

খুনির কঠোর শাস্তি দাবি জয়া আহসানের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

খুনির কঠোর শাস্তি দাবি জয়া আহসানের 

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ছানাগুলোকে দেখতে না পেয়ে মা কুকুর অসুস্থ। ঘটনাটি সামাজিক মাধ্যমে বেশ চর্চিত হচ্ছে।

জানা গেছে, কুকুর ছানাগুলোকে পানিতে ডুবিয়ে মেরেছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের বাসিক ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগম। নেটিজেনরা মুণ্ডপাত করছেন তার। এবার ওই নারীর বিচার চাইলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 


বিজ্ঞাপন


491418576_2832201026966309_8550544408583438246_n

নিজের ফেসবুকে এক পোস্টে জয়া লিখেছেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ!খুনির কঠোরতম শাস্তি চাই।’

মন্তব্যের ঘরে নেটিজেনরা একমত হয়েছেন জয়ার সঙ্গে। কেউ কেউ ক্ষুব্ধ হয়ে দায়ী ব্যক্তির নামে মামলার পরামর্শ দিয়েছেন। আবার কেউ দাবি করেছেন কঠিন শাস্তির। তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেতা।

506253501_2895717227281355_6719089583194626842_n


বিজ্ঞাপন


জয়া ছাড়াও নিলয় আলমগীর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। অভিনেত্রীর মতো তিনিও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর