বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইমরান-টিনার ‘ইচ্ছে হলেই দিও’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ০৩:১২ পিএম

শেয়ার করুন:

ইমরান-টিনার ‘ইচ্ছে হলেই দিও’

প্রতি বছরই ঈদ সামনে রেখে কণ্ঠশিল্পীরা ব্যস্ত হয়ে পড়েন নতুন গান প্রকাশে। এ সময় শ্রোতারাও প্রিয় কণ্ঠশিল্পীর গানের অপেক্ষায় প্রহর গুনতে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এরইমধ্যে নতুন গান নিয়ে হাজির হয়েছেন সময়ের সংগীত জুটি ইমরান মাহমুদুল ও টিনা রাসেল।

একটুখানি সময়/ ইচ্ছে হলেই দিও— এমন কথায় সাজানো এই গানের শিরোনাম ‘ইচ্ছে হলেই দিও’। গানটির কথা লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। আর সেটিতে সুর-সংগীত বসিয়েছেন ইমরান নিজেই।


বিজ্ঞাপন


গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, “গত ফেব্রুয়ারিতে প্রকাশ হয় আমার শেষ মৌলিক গান ‘কি সুন্দর করে বললে’। গানটি থেকে দারুণ সাড়া পাচ্ছি। সেই একই টিমের নতুন গান আসছে এবারের ঈদে। তবে এবারের গানটিতে বাড়তি হলো সহশিল্পী হিসেবে পেয়েছি ইমরানকে। আশা করছি শ্রোতারা খুশি হবেন গানটি শুনে। আর ভিডিওটিও চন্দনদা বানিয়েছেন খুব মিষ্টি করে।”

এদিকে ইমরান বলেন,  ‘জুলফিকার রাসেল ভাইয়ের লিরিক আমার অসম্ভব ভালো লাগে। কথা প্রধান গান লেখেন তিনি। আগেও বেশ ক’টি গান করেছি উনার কথায়। দারুণ অভিজ্ঞতা। এবার যুক্ত হলো টিনা। এটিও কথা প্রধান গান। চেষ্টা করেছি কথার গভীরতা ধরে সুর-সংগীত সাজাতে। টিনা গেয়েছেন চমৎকার, আমিও চেষ্টা করেছি। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।’

গানটির গল্প ধরে একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। তাতে মডেল হয়েছেন ইমরান ও টিনা। মিউজিক ভিডিওটি ৫ জুলাই ইউটিউবে প্রকাশ পেয়েছে সাউন্ডটেকের ব্যানারে। প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে গানটি।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর