বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

বিতর্কের মুখে রণবীর, ‘কান্তারা’ ছবিকে ব্যঙ্গের অভিযোগ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

বিতর্কের মুখে রণবীর, ‘কান্তারা’ছবিকে ব্যঙ্গের অভিযোগ 

নিজের মুক্তিপ্রতিক্ষীত ‘ধুরন্ধর’ সিনেমাটি পড়েছে আইনি জটিলতায়। এরমধ্যে ফের বিতর্কের জন্ম দিলেন রণবীর সিং। এবার ‘কান্তারা’সিনেমাকে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে তার ওপর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গোয়ায় অনুষ্ঠিত আইএফএফআইয়ের মঞ্চে ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কে পড়েছেন রণবীর। তবে নিন্দামন্দ করেননি তিনি। ছবির প্রশংসা করতে গিয়ে পড়েছেন বিপাকে। 


বিজ্ঞাপন


kantara1

রণবীর বলেন, ‘আমি এই ছবিটি থিয়েটারে দেখেছি। আপনার অভিনয় দুর্দান্ত হয়েছে ঋষভ! বিশেষ করে যখন নারী ভূত আপনার ওপর ভর করেছিল!’
এরপর বিশেষ দৃশ্য অভিনয় করে দেখান রণবীর। যা দেখে হেসে ওঠেন ঋষভসহ অনেকে। সে সময় রণবীরকে বলতে শোনা যায়, ‘‘আমাকে কি কেউ ‘কান্তারা ৩-তে দেখতে চাও? তাহলে জানাও।’’

আইএফএফআইয়ের আসরে রণবীরের কথায় হাসির ছটা ছড়িয়ে পড়লেও সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই বিপাকে পড়েছেন অভিনেতা। কেননা ‘কান্তারা’সিনেমা মূলত তুলু সম্প্রদায় পূজিত দেবদেবীদের গল্প।

Ranveer1


বিজ্ঞাপন


রণবীরের মন্তব্য ভালোভাবে নেননি তারা। অনেকে বলছেন, দেবতা এবং ভূতের মধ্যে পার্থক্য জানেন না রণবীর! আবার কেউ কেউ অভিনেতার সমালোচনা করে এমন মন্তব্য ‘ঈশ্বরের অবমাননা’ বলেও অভিহিত করেছেন। একজন লিখেছেন, “কী যে দেখেছেন সিনেমাটা! একজন দেবীকে নারী-ভূত বলছেন!” বিষয়টি নিয়ের মুখ খোলেননি অভিনেতা।

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছেন রণবীরের ‘ধুরন্ধর’। আরও অভিনয় করেছেন সারা অর্জুন, অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্নার মতো তারকারা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর