বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি

বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রায়শই আলোচনায় থাকা পাকিস্তানি মুফতি আবদুল কাভি। এবার সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ে করার ইচ্ছাই প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেছেন অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদ হলে ঐশ্বরিয়া নিজেই নাকি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন। 


বিজ্ঞাপন


আবদুল কাভির কথায়ম, ‘তাদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এ রকম কিছু হয় তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

চলন্ত গাড়ি থেকে রাজ রিপার ফোন ছিনতাই

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বিতর্কিত এই মুফতি আরও জানান, ঐশ্বরিয়াকে বিয়ে করলে তিনি তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তার নাম পরিবর্তন করে রাখবেন ‘আয়েশা রাই’। 

তিনি বলেন, ‘ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ওর নাম পরিবর্তন করে আয়েশা রাই রাখব। তার পরেই বিয়ে করব। তার মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা রাই। এটা দেখে আমার সত্যিই মজা লাগবে।’


বিজ্ঞাপন


মুফতি আবদুল কাভির এই মন্তব্যের জেরে বলিউড থেকে পাকিস্তান সব জায়গায় নতুন করে সমালোচনা সৃষ্টি হয়েছে। যদিও ঐশ্বরিয়া বা অভিষেকের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইএইচ/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর