শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

একটা রাত, দুই শহর, ঘুম শূন্য আমি: মাহি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

একটা রাত, দুই শহর, ঘুম শূন্য আমি: মাহি 

সামাজিক মাধ্যমে নিয়মিত সামিরা খান মাহি। পেশাগত ও ব্যক্তিগত জীবন ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। এবার সেখানে জানালেন। অবশেষে রাজপুত্রকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী। সেইসঙ্গে মাহি জানিয়েছেন, এই ‘রাজপুত্র ঘুম কেড়ে নিয়েছিল তার। 

তবে এই রাজ্যপুত্র কোনো মনুষ্যপুত্র না, মাহির পোষা বিড়াল। সম্প্রতি হারিয়ে গিয়েছিল। সেটিকেই খুঁজে পেয়ে এমনভাবে অনুভূতি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। 

590038733_1462325528587510_2038556659530381625_n

আজ শনিবার নিজের ফেসবুকে মাহি লিখেছেন, ‘কাল মওয়ায় শুটিং করতে করতে রাতেই খবর পেলাম— আমার বিড়াল সাহেব বাসা থেকে উধাও! শুনে রাতেই ঢাকা ছুটলাম, পুরো রাত বিড়াল খুঁজে খুঁজে ঘুরি আবার ভোরে মাওয়া শুটে ফিরে যাই। শেষমেশ রাজপুত্রকে পাওয়া গেল। একটা রাত, দুই শহর, এক বিড়াল—ঘুম শূন্য আমি!’  

গতকাল শুক্রবার বিড়াল হারিয়ে যাওয়ার খবরও দিয়েছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, ‘আজ সকাল সাড়ে এগারোটার দিকে আমার একটি ছেলে বিড়াল Banani Road 12, H Block থেকে হারিয়ে গেছে। ওর বয়স মাত্র ১ বছর।’ 

589908705_1462067895279940_8619350530718333855_n

এরপর লিখেছিলেন, ‘যদি কেউ আশপাশে বনানী এলাকায় বিড়ালটিকে দেখতে পান, তাহলে দয়া করে আমাকে জানাবেন। আপনাদের একটু সাহায্য আমার কাছে অনেক বড় উপকার হবে।’

সম্প্রতি মুক্তি পেয়েছে মাহি অভিনীত ওয়েব ফিল্ম ‘থার্সডে নাইট’। এতে আরও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান মেধা, সাদিদ আদনান ওয়াহিদ, রেহনুমা আলম ঐশী। নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর