সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

বিয়েতে পারফরম্যান্সের জন্য কত পারিশ্রমিক নিলেন জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

বিয়েতে পারফরম্যান্সের জন্য কত পারিশ্রমিক নিলেন জেনিফার লোপেজ

রাজস্থানের উদয়পুরে এক জমকালো বিয়ের আসরে চাঁদের হাট বসেছে। মার্কিন ধনকুবের পদ্মজা এবং রামা রাজু মন্টেনার মেয়ে নেত্রা মনটেনার বিয়েকে কেন্দ্র করে বলিউড তারকা এবং আমেরিকান পপস্টার জেনিফার লোপেজ পারফরম্যান্স উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছে। 

বিয়ের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে কত টাকার বিনিময়ে এই বিয়েতে গান পরিবেশন করেছেন জেনিফার। শোনা যাচ্ছে পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ১৭ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ২৫ লাখ টাকার বেশি। 


বিজ্ঞাপন


image

এর আগে ২০১৫ সালে সঞ্জয় হিন্দুজা ও অনুসূয়া মহতানির বিয়েতেও প্রধান আকর্ষণ ছিলেন জেনিফার লোপেজ। সেই সময় পারিশ্রমিক হাকিয়ে ছিলেন প্রায় সাড়ে ৬ কোটি রুপি। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮ কোটি ৮৯ লাখ।  

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেত্রা মনটেনা ও কোফাউন্ডার ভামসি গাদিরাজুর বিয়ে সম্পন্ন হয় লীলা প্যালেস, তাজ লেক প্যালেস, সিটি প্যালেস, জগমন্দির আইল্যান্ড প্যালেস এবং জেনানা মহলের মতো রাজপ্রাসাদে। বিয়ের দিন সাব্যসাচীর লাল শাড়িতে কনে ও ক্রিম শেরওয়ানি পরে ছিলেন বর। 


বিজ্ঞাপন


রাজকীয় বিয়েতে অতিথিদের তালিকায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, হলিউড-বলিউডের নামকরা উদ্যোক্তা ও তারকারা। রণবীর সিং, জাহ্নবী কাপুর, শাহিদ কাপুর, নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজ, কৃতি স্যানন, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ানের মতো তারকারা। 

ইএইচ/  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর