রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

কেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

কেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন? 

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। চলতি বছরের ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে মাথায় অস্ত্রোপচার করা হয়।

এরপর কেটে গেছে কয়েক মাস। অনুরাগীদের প্রশ্ন, কেমন আছেন তাদের প্রিয় নায়ক? সে প্রশ্নের জবাব দিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। 


বিজ্ঞাপন


সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‌‌‘তিনি (ইলিয়াস কাঞ্চন) এখন পুরোপুরি কথা বলতে পারেন। আগে কথা বলা নিয়ে সমস্যা হচ্ছিলো। সেটা কেটে গেছে। টিউমারের অনেকটা অংশও ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।’

লিটন এরশাদ জানান, এই মুহূর্তে ইলিয়াস কাঞ্চনের মেডিসিন কোর্স চলছে। শেষ হলে ডাক্তার বিভিন্ন আরও পরীক্ষা-নিরিক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

তার কথায়, ‘নতুন পরীক্ষার রিপোর্ট পেলে বোঝা যাবে চিকিৎসা কেমন হয়েছে, শরীর কোন অবস্থায় রয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে দেশে ফেরার।’

দেশে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়।


বিজ্ঞাপন


চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকিটা ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর