মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ঢাকা

‘তোমার অভাবে’ বেলাল খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

‘তোমার অভাবে’ বেলাল খান 

নতুন একটি গান নিয়ে আসছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। আগামীকাল বৃহাস্পতিবার বিকেলে গানটি মুক্তি পাবে তার কণ্ঠে।

‘তোমার অভাবে’ শিরোনামে এ গানের কথালিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন সজিব দাস। পি টিউনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। 


বিজ্ঞাপন


তোমার অভাবে' প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘ভালোবাসার মানুষকে পেয়ে হারানোর বেদনা এই গানে শ্রোতারা পাবেন। প্রিয়জনের অভাব কতটা তীব্র হয় এই গানের কথায় সেটি আছে। আমি আশা করি শ্রোতারা আমার আগের গানের মতো এটিও পছন্দ করবেন।’

এন আই বুলবুল বলেন, ‘গানের কথায় প্রিয়জনের অভাব ঢালতে চেষ্টা করেছি। সুর ও সংগীতের দারুণ সমন্বয় ঘটেছে। আশা করি সবার ভালো লাগবে।’ 

বেলাল খান নতুন গানের পাশাপাশি স্টেজ শোতেও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি রিয়াদে একটি কনসার্টে অংশগ্রহণ করেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর