বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বারিশা হকের স্বামী আইসিইউতে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

বারিশা হকের স্বামী আইসিইউতে 

সোশ্যাল ইনফ্লুয়েন্সার বারিশা হকের স্বামী আলভী রায়হান সীমান্ত হাসপাতালে। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন বারিশা। 

আজ রোববার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার হাজব্যান্ডকে হসপিটালের আইসিইউতে নেওয়া হয়েছে। সবাই দোয়া করেন প্লিজ। আল্লাহ ভরসা।’


বিজ্ঞাপন


এদিকে এমন খবর শুনে নেটিজেনদের অনেকে মন্তব্যের ঘরে আরোগ্য কামনা করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন বারিশার স্বামী অসুস্থতা সম্পর্কে। তবে সেসবের কোনো জবাব দেননি এই ব্র্যান্ড প্রমোটার।

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী বারিশা হক। অভিনয়ের পাশাপাশি মডেলিং, উপস্থাপনা ও বিভিন্ন ব্র্যান্ড প্রমোটিংয়ের কাজেও নিয়মিত যুক্ত থাকেন তিনি। নানা সময় বিভিন্ন কারণে এই মডেল আলোচনা ও চর্চায় আসেন।

বারিশা একাধারে একজন উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে বিটিভির কুইজ শো ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে তার মিডিয়ায় পথচলা শুরু। বুলবুল ললিতকলা একাডেমি থেকে তিনি ক্লাসিক্যাল নৃত্যে প্রশিক্ষণ নেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর