সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সড়ক দুর্ঘটনা কেড়ে নিল জনপ্রিয় অভিনেত্রীর প্রাণ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনা কেড়ে নিল জনপ্রিয় অভিনেত্রীর প্রাণ 

সড়ক দুর্ঘটনা কেড়ে নিল জনপ্রিয় অভিনেত্রী অদিতি মুখোপাধ্যায়ের প্রাণ। একটি একটি নাট্য অনুষ্ঠানে অংশ যাওয়ার সময় রাস্তায় গুরুতর আহত হন। পরে শেষ নিশ্বাস ত্যাগ করেন পশ্চিমবঙ্গের থিয়েটারের এ জনপ্রিয় মুখ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত ১৬ই নভেম্বর নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে একটি নাট্য অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন অদিতি। যাওয়ার তাড়া ছিল তাই জনপ্রিয় অ্যাপ ক্যাব সংস্থার বাইকে চড়েছিলেন। গ্রেটার নয়ডা হাইওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন অদিতি। 

বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যানের ধাক্কায় ছিটকে পড়েন অদিতি। তার মাথার হেলমেট যথেষ্ট মজবুত ছিল না, মাথায় চোট পান দুর্ঘটনায়। এতে তীব্র রক্ত ক্ষরণ হয়। তাকে অবিলম্বে গ্রেটার নয়ডার শারদা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মাথায় গুরুতর আঘাত এবং ভারী রক্তক্ষরণের কারণে চিকিৎসা শুরু হওয়ার আগেই অদিতি মারা যান। 

অস্মিতা থিয়েটার গ্রুপের ছাত্রী ছিলেন অদিতি। মঞ্চই ছিল তার ধ্যানজ্ঞান। মাত্র ২০ বছরে পান  জনপ্রিয়তা। কাজ করেছেন পশ্চিমবঙ্গের একাধিক ডাকসাইটে মঞ্চ অভিনেতার সঙ্গে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর