বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

৩২ নম্বরে বুলডোজার, যা বললেন মেহের আফরোজ শাওন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

৩২ নম্বরে বুলডোজার, যা বললেন মেহের আফরোজ শাওন

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডির ৩২ নম্বরে ফের আনা হয়েছে দুইটি বুলডোজার। 

সোমবার দুপুর ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুইটি ৩২ নাম্বারে দিকে নেওয়া হয়। সে সময় ট্রাকের উপরে হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতে দেখা যায়।

এদিকে ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়ার ঘটনায় এক প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। যারা বুলডোজার নিয়ে গেছে তাদের রাজাকার আখ্যা দিয়েছেন তিনি। দুটি বুল্ডোজার ধানমণ্ডির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন শিরোনামের বিবিসি বাংলার একটি ফটো কার্ড শেয়ার করে শাওন লিখেছেন, ‘মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবিরে রাজাকার বাহিনী!’ 

এই পোস্টে শাওন হ্যাশট্যাগ হিসেবে দিয়েছেন #তুই_রাজাকার ও  #ধানমন্ডি_৩২। 

দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে যাওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। 

এর আগে গত ফেব্রুয়ারিতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। গেল বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরে বাড়িটি ভেঙে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।  

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর