বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জন্মদিন

শুটিংয়ে হুট করে স্যার ঢুকে সংলাপ পাল্টে দিতেন: ডা. এজাজ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

শুটিংয়ে হুট করে স্যার ঢুকে সংলাপ পাল্টে দিতেন: ডা. এজাজ

হুমায়ূন আহমেদের হাত ধরে চিকিৎসক থেকে পুরোদস্তর অভিনেতা ডা. এজাজ। পেয়েছেন অসম্ভব জনপ্রিয়তা। কাজ করেছেন হুমায়ূনপুত্র নুহাশ হুমায়ূনের সঙ্গেও। সেসময় ঢাকা মেইলের কাছে নুহাশের সঙ্গে কাজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে করেছিলেন হুমায়ূন আহমেদকে নিয়েও করেছিলেন স্মৃতিচারণ। আজ ১৩ নভেম্বর লেখকের ৭৭ তম জন্মবার্ষিকীতে অংশটুকু তুলে ধরা হলো। 

ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুকে নিয়ে ‘ওরা তিনজন’ নামের একটি প্রজেক্ট বানান নুহাশ হুমায়ূন। সেবারই প্রথম হুমায়ূনপুত্রের নির্দেশনায় ক্যামেরায় দাঁড়িয়েছেন তারা।

ছেলের নির্মাণে বাবার ছায়া খুঁজে পেয়েছেন এজাজ। তার ভাষ্য, ‘একেবারে স্যারের (হুমায়ূন আহমেদ) মতো কাজ করছিল নুহাশ। শুটিংয়ের সময় হুট করে স্যার ঢুকে কোনো একটা সংলাপ পাল্টে দিতেন, অভিনয়ের কোনো অংশ বদলে দিতেন। আমরা অবাক হয়ে যেতাম। নুহাশের ক্ষেত্রেও এটা লক্ষ্য করেছি। শুটিংও হয়েছে সেই চিরচেনা নুহাশ পল্লীতে। সে কারণে পাঁচটা দিন ঘোরের মধ্যে ছিলাম। স্যার বহুদিন আগে চলে গেছেন। কিন্তু আমাদের মনে হয়েছে ১৫-১৬ বছর পর আবার স্যারের সঙ্গে কাজ করছি। ঘোরের মধ্যে ছিলাম। একবারও মনে হয়নি স্যার নেই। মনে হয়েছে তিনি বেঁচে আছেন। আমরা তার জগতেই আছি।’

ডা. এজাজ বলেছিলেন, ‘স্যার থাকলে নুহাশের কাজ দেখে খুশিতে কাঁদতেন। আমি এখন কথা বলছি আমারও কান্না পাচ্ছে। একে আনন্দ অশ্রু বলি। স্যারের চোখেও সেই অশ্রু দেখা যেত। কেননা সন্তানের সাফল্য বাবার কাছে ভীষণ আনন্দের।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর