বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

শাহরুখ খানের মান্নাত কিনতে কত কোটি রুপি গুনতে হবে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

শাহরুখের মান্নাত কিনতে কত কোটি রুপি গুনতে হবে?

বলিউডপ্রেমীদের কাছে মান্নত অনেকটা মন্দিরের মতো। কেননা ওই বাড়িতে বি-টাউনের শাহেনশাহ শাহরুখ খানের বাস। প্রতি উৎসবে প্রিয় তারকাকে এক নজর দেখতে বাড়ির সামনে ভিড় জমান অনুরাগীরা। জানেন কী মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্র পাড়ে অবস্থিত প্রাসাদটি কিনতে আপনার কত কোটি রুপি গুনতে হবে? 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৭ সালে ‘ইয়েস বস’ ছবির শুটিংয়ের সময় শাহরুখের চোখে পড়ে এই বিলাশবহুল ভবনটি। তখন এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। কয়েক বছর পর প্রায় ১৩ কোটি টাকায় নিজের করে সমুদ্র পাড়েন প্রাসাদটি। ‘ভিলা ভিয়েনা’ নাম বদলয়ে রাখেন ‘মন্নত’। এরপর প্রায় এক দশক ধরে স্ত্রী গৌরী খানের নকশায় ডিজাইনে এটি রূপ নেয় রাজকীয় ছয়তলা প্রাসাদে। 

বাড়ির বাইরে থেকে বোঝা যায় পুরনো দিনের আভিজাত্য ও আধুনিক বিলাসিতার মিশ্রণ ফুটে উঠেছে মান্নাতের দেয়ালে। বিশাল আকারের সাদা পিলার সঙ্গে চোখ ধাঁধানো কারুকার্য, কালো গেট এবং দৃষ্টিনন্দন সজ্জা বাড়িটিকে এক অনন্য পরিচিতি দিয়েছে।

প্রতিটি তলায় রয়েছে আলাদা নকশা। গৌরী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মন্নত বছরের পর বছর ধরে আমার পছন্দের জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছে। যা ভালোবাসা ও স্মৃতিতে ভরা। ১৩ কোটি রুপিতে কেনা বাড়িটি দুই দশকেরও বেশি সময় পরে এর মূল্য দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি রুপি (ভোগ ইন্ডিয়ার তথ্য অনুসারে)। 

24updatenews-26

প্রতি বছর শাহরুখের জন্মদিন বা বিভিন্ন উৎসবে ভক্তদের ঢল নামে মান্নাতের সামনে। এবছর ৬০তম জন্মদিনে মান্নাতের গেটে এসে ভক্তদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছিলেন। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর