শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পিরিয়ড নিয়ে পুরুষের ওপর আক্রমণাত্মক রাশমিকা-জাহ্নবী, কৃতজ্ঞতা দীপিকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

পিরিয়ড নিয়ে পুরুষের ওপর আক্রমণাত্মক রাশমিকা-জাহ্নবী, কৃতজ্ঞতা দীপিকার

নারী শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও পিরিয়ড নিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাদের। সমাজের প্রত্যেক শ্রেণির নারীরা এখানে এসে এক। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় মুখ খুলেছেন বলিউডের নারী অভিনেত্রীরা। জাহ্নবী কাপুর, রাশমিকা মান্দানা চান পুরুষদের পিরিয়ড হোক। অন্যদিকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাড়ুকোন। 

জাহ্নবী-রাশমিকা-দীপিকা বিভিন্ন সময় পিরিয়ড নিয়ে মন্তব্য করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকাকে প্রশ্ন করা হয় ‘আপনার কি কখনও মনে হয়েছে মেয়েদের মতো পুরুষদেরও প্রতি মাসে পিরিয়ড হওয়া উচিত?’ জবাবে ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন,’হ্যাঁ, অবশ্যই চাই এমনটা হোক।’

Rasmika_h__20251108_174314522

তবে কেন একমনটা চান ভারতের জাতীয় ক্রাশ সে বিষয়ে মুখ খোলেননি। অবশ্য কারণ সুস্পষ্ট করে বিষয়টি নিয়ে এর আগে কথা বলেছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী। পুরুষদের অনেকে পিরিয়ডের ব্যাথা তুচ্ছভাবে নেয় দাবি জাহ্নবীর। 

তার ভাষ্য, ‘অনেকেই মাসিকের বিষয়টা অবজ্ঞাপূর্ণ দৃষ্টিতে দেখেন। তবে এক্ষেত্রে আমি জোরের সঙ্গে বলতে চাই, যে ছেলেরা মেয়েদের ঋতুস্রাবের ব্যথা তুচ্ছ করে, তাদের এরকম যন্ত্রণা এবং মুড সুইং সহ্য করতে পারবে না। পুরুষদের পিরিয়ড হলে দেখা যেত পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।’

jahnbi_20240531_154736121_20250419_140006893

আরও বলেন, ‘যদি আমি তর্ক করার চেষ্টা করি বা আমার বক্তব্য তুলে ধরি, তখন বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় একজন পুরুষ জিজ্ঞাসা করছেন ‘এটা কি মাসের সেই সময়?’ আপনি যদি সত্যিই উদ্বিগ্ন হন আমার শারীরিক অবস্থা নিয়ে তাহলে জিজ্ঞাসা করুন, 'আপনার কি কিছুটা সময়ের প্রয়োজন, এটা কি মাসের সেই সময়?' সেক্ষেত্রে আমি বলব হ্যাঁ, প্রায়শই এক মিনিটের প্রয়োজন হয়, কারণ আমাদের হরমোনগুলি সব সময় নিয়ন্ত্রণে থাকে না। আমরা যে ব্যথার মধ্য দিয়ে যাই, সেটা একবার অনুভব করতে পারলে…’

এদিকে পিরিয়ড নিয়ে মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পর্দার ‘বাজিরাও মাস্তানি’দীপিকা। তিনি বলেন, ‘আমি মায়ের প্রতি ভীষণ কৃতজ্ঞ। কারণ, তিনি খুবই স্বাভাবিকভাবে, সহানুভূতি এবং ধৈর্য নিয়ে কথা বলেছেন। বড় হওয়ার সময়ের মনে রাখার মতো ঘটনা এটি। আশি করি, মাসিক সম্পর্কে বিশ্বজুড়ে মেয়েদের একই রকম অভিজ্ঞতা হবে।’

dipi_20250714_124046728_(1)

আরও বলেন, ‘তখন স্কুলে পড়ি। আমি ও আমার সবচেয়ে ভালো বন্ধু দিব্যা একসঙ্গে বসে মাসিক সম্পর্কে জেনেছিলাম। আমাদের মায়েরা পিরিয়ড সম্পর্কে ভালোভাবে ধারণা দিয়েছিলেন। বুঝিয়ে দিয়েছিলেন মাসিক কী? এটা কেন হয়?’

২০২২ সালে বিশ্বে অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কানে পিরিয়ড নিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছিলেন এ তারকা। সেখানে কথাগুলো বলেছিলেন দীপিকা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর