গতকাল শুক্রবার ৮১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ষাটের দশকে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জেরিন খান। শেষ যাত্রায় অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। জেরিন ছিলেন হৃতিকের প্রাক্তান স্ত্রীর মা।
জেরিনের মৃত্যুর পর ছেলে জায়েদ খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সাদা পাঞ্জাবীতে দেখা যায় জায়েদকে। হাতে মাটির কলসি। হিন্দুধর্মের রীতি অনুসরণ করে ঠাকুরের নির্দেশ মেনে মায়ের মুখাগ্নি করছেন অভিনেতা।
বিজ্ঞাপন
ভারতের প্রখ্যাত অভিনেত, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সঞ্জয় খানের স্ত্রীর শেষকৃত্য হিন্দুধর্মানুসারে হওয়ায় অনেকের মনে প্রশ্ন উঠেছে, স্বামী মুসলিম হলেও অভিনেত্রীর শেষকৃত্য কেন হিন্দুধর্মানুসারে হয়েছে।

জেরিন তার শোবিজ ক্যারিয়ার যখন সফলতার চূড়ায় ঠিক তখনই বিয়ে করেন সঞ্জয় খানকে। অভিনেত্রীর স্বামী ছিলে মুসলিম। অন্যদিকে জেরিন ছিলেন হিন্দু ধর্মের, জন্মসূত্রে তাঁর নাম জরিন কাটরাক। মুসলিম পরিবারে বিয়ে হলেও নিজের ধর্ম ত্যাগ করেননি এই অভিনেত্রী। তাই জেরিনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মুখাগ্নি করা হয়েছে।
বিজ্ঞাপন
১৯৬৬ সালে সঞ্জয়কে বিয়ে করেন জারিন। তাঁদের চার সন্তান সুজান, জায়েদ খান, সিমোন অরোরা এবং ফারাহ আলি খান। বিয়ের পর অভিনয়কে আলবিদা বলেন এবং ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে কাজ শুরু করেন প্রায়ত এই অভিনেত্রী।

জেরিন খান বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে—‘তেরে ঘর কে সামনে’, ‘এক ফুল দো মালি’ প্রভৃতি।
জেরিনের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাবানা আজমি, নীলম কোঠারি, রাকুল প্রীত সিং, জ্যাকি শ্রফ, ববি দেওল এবং রানি মুখোপাধ্যায়।
ইএইচ/

