বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার আর নেই

বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। চিকিৎসাধীন ছিলেন কলকাতার এসকেএম হাসপাতালে। কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরা আর হলো না তার। আজ সোমবার বেলা ১১ টা ১৭ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কিডনি জটিলতায় ভুগছিলেন তরুণ মজুমদার। রোববার থেকে ফের স্বাস্থ্যের অবনতি ঘটে তার। সোমবার (৪ জুলাই) পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারের লোকজনকে ডেকে পাঠায়। পাশাপাশি এই নির্মাতার জন্য জরুরি মেডিকেল বোর্ডও গঠন করা হয়। কিন্তু আর সময় নেননি তরুণ মজুমদার। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।

বাংলা সিনেমার ইতিহাসে তরুণ মজুমদার একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারসহ ফিল্মফেয়ার, আনন্দলোক, বিএফজে পুরস্কার।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর