শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

স্বাস্থ্য ফিট রাখতে গোমূত্র পান করেন অক্ষয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

স্বাস্থ্য ফিট রাখতে গোমূত্র পান করেন অক্ষয়!
অক্ষয় কুমার

গোমূত্র পান নিয়ে ভারতীয়দের মধ্যে কুসংস্কার রয়েছে। বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে মূত্রপান করতে দেখা যায় তাদের। এরকম ভিডিও-ও পাওয়া যায় সামাজিক মাধ্যমে। দেশটির সচেতন সমাজও এতে বিশ্বাস রাখেন। 

এর বড় উদাহরণ বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতার পুরনো একটি সাক্ষাৎকার। সেখানে গোমূত্র পান করার বিষয়টি স্বীকার করেন এই তারকা। 

akshay_kumar_1736151343814_1741356380516

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেল বটম’ ছবি শুটিং চলাকালীন অক্ষয় কুমার এবং হুমা কুরেশি ব্রিটিশ অভিযাত্রী বিয়ার গ্রিলসের সঙ্গে একটি লাইভে যোগ দিয়েছিলেন। সেখানেই হুমা অভিনেতাকে জিজ্ঞেস করেন, তিনি কীভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন হাতির মল মেশানো চা পান করার জন্য? 

জবাবে অক্ষয় বলেন, ‘আমি একেবারেই ভয় পাইনি এবং চিন্তিতও ছিলাম না। আমি গোমূত্র খাই, আয়ুর্বেদিক কারণের জন্য। তাই সমস্যা হয়নি।’ অভিনেতা এই ভিডিও ভাইরাক হতেই শোরগোল পড়ে গেছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। 

akshay

এর আগে বলিউড অভিনেতা পরেশ রাওয়াল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, হাঁটুর ব্যথা সারাতে টানা ১৫ দিন গোমূত্র পান করেছিলেন তিনি। 

অক্ষয় কুমারকে শেষবার দেখা যায় ‘জলি এলএলবি ৩’ ছবিতে। এই ছবিতে অক্ষয় ছাড়া আরও অভিনয় করেছেন আরশাদ ওয়ার্সি, হুমা কুরেশি প্রমুখ। এছাড়া অক্ষয় অভিনীত চলতি বছরে মুক্তি পেয়েছে ‘হাউজফুল ৫’, ‘কেশরী চ্যাপ্টার ২’, ‘কান্নাপ্পা’ এবং ‘স্কাইফোর্স’।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর