সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

এখন কেমন আছেন শাহনেওয়াজ কাকলী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

এখন কেমন আছেন শাহনেওয়াজ কাকলী

সপ্তাহ তিনেক আগে অসুস্থ বোধ করলে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরিচালক শাহনেওয়াজ কাকলীকে। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষানিরীক্ষার পর জানান তিনি স্ট্রোক করেছেন। পরে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল ভর্তি করা হয়। 

শাহনেওয়াজের বর্তমান শারীরিক অবস্থার খবর জানতে যোগাযোগ করা হলে নির্মাতার স্বামী অভিনেতা প্রাণ রায় ঢাকা মেইলকে বলেন, ‘গত পরশুদিন তাঁকে (১ নভেম্বর) মিরপুর ১৪ তে অবস্থিত সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিপিআর) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িতে রেখে প্রতিদিন চারটা করে থেরাপি দেওয়া সম্ভাব হচ্ছে না। তাই এখানে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থা এখন আগের থেকে সামান্য উন্নতি হয়েছে। দোয়া করবেন।’


বিজ্ঞাপন


গত ১৪ অক্টোবর রাত ১২টার দিকে নির্মাতা অনিমেষ তার ফেসবুকে কাকলীর অসুস্থতার কথা জানিয়ে লেখেন, ‘আমার অত্যন্ত প্রিয় বন্ধু, চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলী স্ট্রোক করেছে। বিপর্যস্ত! খূব স্বাভাবিক!’

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘উত্তরের সুর’ ছবি পরিচালনার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন কাকলী। ছবিটি ভারতের গোয়া, কলকাতা ও থার্ড আই মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়। সেরা ছবি, পার্শ্ব-অভিনেত্রী ও শিশুশিল্পী ৩টি বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।  

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর