মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রতি বছর জন্মদিনে শাহরুখের জন্য চাঁদে জমি কেনেন ভক্ত 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

প্রতি বছর জন্মদিনে শাহরুখের জন্য চাঁদে জমি কেনেন ভক্ত 

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬০তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য। 

বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত শাহরুখের। এক অস্ট্রেলিয়ান ভক্ত রয়েছে তার। যিনি প্রতি বছর শাহরুখের জন্মদিনে চাঁদে এক খণ্ড করে জমি কেনেন। চাঁদের বিখ্যাত জায়গা ‘সি অব ট্র্যাংকুইলিটি’-তে ইতিমধ্যে কিং খানের নামে রয়েছে কয়েক একর জমি।

এছাড়াও বেশ কিছু অজানা তথ্য রয়েছে শাহরুখের। তার প্রথম সিনেমা হওয়ার কথা ছিল ‘দিল আশনা হ্যায়’, কিন্তু ছবিটি দেরিতে মুক্তি পাওয়ায় তার প্রথম রিলিজ হয় ‘দেওয়ানা’।

কিং খানের দুটি গাড়িতেই ৫৫৫ নম্বর লেখা। তার সব কর্মচারীর ফোনেও তার নম্বর ৫৫৫ নামে সেভ করা আছে। শাহরুখ অন্ধবিশ্বাসী না হলেও ৫৫৫ নম্বরে ভীষণ বিশ্বাস করেন।

শাহরুখ চাইলেই হতে পারতেন সাংবাদিক। কারণ তিনি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম নিয়ে পড়াশোনা করেছিলেন।
‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র স্ক্রিপ্ট তিনি না পড়েই সই করেছিলেন। কারণ তিনি পরিচালক আদিত্য চোপড়ার ওপর ভরসা করতেন এবং তাকে খুব ভালোবাসতেন।

জন্মদিনের প্রথম প্রহর থেকেই ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন শাহরুখ। সহকর্মীরাও জানাচ্ছেন উষ্ণ অভিনন্দন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর