বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

পালকি চড়ে এলেন পূজা, হাত ধরে নামালেন নিশো-চঞ্চল 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

পালকি চড়ে এলেন পূজা, হাত ধরে নামালেন নিশো-চঞ্চল 

গতকাল বুধবার রাজধানীর গুলশানে হয়ে গেল ‘দম’ সিনেমার মহরত। দুই বছর আগে ছবিটির ঘোষণা আসে। সেসময় জানানো হয় এতে থাকছেন চঞ্চল চৌধুরী। পরে যুক্ত হয় আফরান নিশোর নাম। এবার মহরতের দিন বেশ নাটকীয়ভাবেই পরিচয় করিয়ে দেওয়া হলো সিনেমাটির নায়িকা পূজা চেরিকে।

‘দম’-এর মহরত ছিল বেশ সাজানো গোছানো। চঞ্চল নিশোর খনসুটিতে জমে উঠেছিল বেশ। এরইমধ্যে ঘোষণা করা হয় ছবির নায়িকার নাম। শুনে সবাই যখন তার অপেক্ষায় অধীর তখন চারদিকে বেহারাদের হাকডাক। 


বিজ্ঞাপন


9cf17de5f9fe70e2e6966927e477385a-6902f9f1a1559

ইটকাঠের এই শহরে বিলুপ্ত পালকির বেহারাদের কী কাজ? ভাবতে ভাবতে সবাই যখন চারদিকে তাকাচ্ছিলেন তখন সুসজ্জিত পালকিতে চেপে মহরতে আগমন পূজা চেরির। তাকে হাত ধরে নামান নিশো। সব মিলিয়ে সিনেমার নায়িকার সিনেমাটিক আগমন মুগ্ধতা ছড়িয়ে দেন অনুষ্ঠানস্থলে।

খয়েরি রঙয়ের শাড়িতে পালকি থেকে নেমে হাসিমুখে পূজা চেরি বলেন, “দম’ সিনেমায় আমার চরিত্রটা অনেক ভারি। প্রথমে এই চরিত্রটা নিয়ে অনেক ভয়ে ছিলাম। এমন না যে খুব সহজে আমি এই সিনেমায় যুক্ত হয়েছি। অডিশনসহ অনেক কাঠ-খর পুড়িয়ে এই সিনেমায় যুক্ত হতে হয়েছে। এরপর ‘দম’-এর নারী হিসেবে এখানে এসে মঞ্চে কথা বলতে পারছি। এটা আমার কাছে ভালোলাগার বিষয়।”

9bcb79b3245e0c4ab217d0e85b9abaa9-6902f9e0bee6b


বিজ্ঞাপন


‘দম’ পরিচালনা করছেন রেদওয়ান রনি। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরব, জর্ডান এবং কাজাখস্তানের নানা লোকেশনে চলছে দৃশ্যধারণ। প্রযোজনা সংস্থা এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর