বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

কলকাতার সিনেমায় রিয়া চক্রবর্তী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

কলকাতার সিনেমায় রিয়া চক্রবর্তী

ধীরে ধীরে কালো মেঘ কেটে যাচ্ছে। কাজে ফিরছেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। যদিও মামলা চলছে। তবে থেমে থাকতে চান না তিনি।

এবার এই বলিউড নায়িকাকে দেখা যাবে কলকাতার সিনেমায়। প্রযোজক রানা সরকারের সিনেমায় অভিনয় করাতে চলেছেন তিনি। আজ শনিবার (২ জুলাই) রিয়ার জন্মদিন। এ দিন রানা তাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন রিয়া। জীবনের চাকা ঘুরতে থাকুক। কলকাতায় এসে আমাদের সঙ্গে যোগ দাও।’


বিজ্ঞাপন


তবে কি বাংলা ছবিতে অভিষেক ঘটতে চলেছে রিয়ার? উত্তরে ভারতীয় গণমাধ্যমকে রানা সরকার বলেন, ‘হ্যাঁ, আমি পরবর্তী ছবির জন্য রিয়ার সঙ্গে যোগাযোগ করেছি। এই দু’দিন হলো। এখনও চূড়ান্ত কিছুই হয়নি। আমি মনে করি তার কোনো দোষ ছিল না। মুম্বাইয়ে তো তেমন কেউ কোনো কাজও দিচ্ছে না রিয়াকে। কলকাতায় ছবি করতেই পারে।’

আগামী ছবির প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন প্রযোজক। রিয়া বাঙালি মেয়ে। তাই আরও বেশি করে রিয়ার কথা ভাবছেন রানা।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল নায়িকার। এক কথায় ঝড় বয়ে গিয়েছিল। নিন্দা-কটাক্ষ, হাজতবাস—একের পর এক ধাক্কায় এলোমেলো হয়ে গিয়েছিল জীবন।

আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর