বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

মারা গেলেন জনপ্রিয় পরিচালকের স্ত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

মারা গেলেন জনপ্রিয় পরিচালকের স্ত্রী
গৌতম ঘোষ-নীলাঞ্জনা ঘোষ

ভারতের প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ আর নেই। গতকাল শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। 

ভারতীয় গণমাধ্যমকে গৌতম বলেন, ‘আমি ওঁর (নীলাঞ্জনা ঘোষ) ওপর প্রচণ্ড নির্ভরশীল ছিলাম। আমাকে পুরো কাঙাল করে চলে গেল। জানি না কীভাবে আগামী দিনগুলো কাটাব। ১৯৭৮ সাল থেকে একসঙ্গে পথচলা শুরু হয়েছিল। এতটা পথ চলার পর আচমকা সব শেষ।’


বিজ্ঞাপন


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৭ অক্টোবর) ‍দিবাগত রাতে হঠাৎ অসুস্থ বোধ করছিলেন নীলাঞ্জনা। বাড়িতে এ সময় স্বামী ও ছেলের কেউই ছিলেন না। কাজের ব্যস্ততায় দুজনেই ছিলেন বাইরে। পরে তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন নীলাঞ্জনা। এরপরই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরদিন শনিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীলাঞ্জনা।

পরিচালক জায়া নীলাঞ্জনার মৃত্যুতে শোক নেমে এসেছে শোবিজ ইন্ডাস্ট্রিতে। এদিকে তার মৃত্যুতে এক শোকবার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমার প্রিয় নীলাঞ্জনার মৃত্যুতে আমি ভীষণ শোকাহত। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী আজ সকালে প্রয়াত হন। তিনি আমার বৌদি। আমাদের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল। নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।’  

তিনি আরও বলেন, ‘নীলাঞ্জনার হাতের কাঁথাশিল্পের কাজ ভীষণ সুন্দর। আজ সেইসব কথাই মনে পড়ে যাচ্ছে। গৌতমদাকে সান্তনা জানানোর কোনো ভাষা নেই আমার। তবুও বলব মন শান্ত রেখে সবকিছু সামলাতে। বৌদির কথা মনে রেখেই আজ সব কিছু করতে হবে তাঁকে।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর