রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘বিপ্লব বিপ্লব বলে চিৎকার করলেই হয় না, পড়াশোনাটা ঠিকমতো করা লাগে’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

‘বিপ্লব বিপ্লব বলে চিৎকার করলেই হয় না, পড়াশোনাটা ঠিকমতো করা লাগে’
মেহের আফরোজ শাওন

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন বর্তমানে কাজে অনিয়মিত হলেও সামাজিকমাধ্যমে বেশ সরব। দেশের মধ্যে চলমান সম্প্রতিক ইস্যুতে মন্তব্যে করেন তিনি। আজ এইচএসসি ও সমমান পরিক্ষার ফলাফলা প্রকাশ হয়েছে। ফলাফলে দেখা গেছে ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি। তাছাড়া কমেছে পাশের হার। যেসব শিক্ষার্থীরা পরিক্ষায় কৃতকার্য হতে পারেনি তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘শূন্যস্থান পূরণ করো- ক) ‘মার্চ টু _______।’ , খ) ‘এই তোরা _____ তে আয়!’

এরপর তিনি যোগ করনে, ‘গল্পের শিক্ষা হলো: কোমলমতি মেধাবী শিক্ষার্থীরা, শুধুমাত্র বিপ্লব বিপ্লব বলে চিৎকার করলেই হয় না, পড়াশোনাটা ঠিকমতো করা লাগে। তা না হলে নিজের ইচ্ছায় বিপ্লব করছ না কি অন্য কারও উদ্দেশ্য হাসিলের জন্য দাবার গুটি হচ্ছো সেটাও বুঝতে পারবে না। তোমাদের জন‍্য সমবেদনা।’

মুক্তিযুদ্ধের নাম কি তবে '৭১ ডিল' হয়ে গেল: শাওন

এদিকে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করেছেন। একজন লিখেছেন, ক) যমুনা, খ) রাজুতে। আমি কি উত্তীর্ণ হয়েছি? ভক্তের মন্তব্যের প্রত্যুত্তর শাওনা লিখেছেন, ফলাফলের জন‍্য অপেক্ষা করুন। 

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী । গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। পাস করতে পারেনি ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর