শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ফের আদালতে শাহরুখপুত্র

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২২, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

ফের আদালতে শাহরুখপুত্র

মে মাসের শেষের দিকে মাদক মামলা থেকে বেকসুর খালাস পান শাহরুখপুত্র আরিয়ান। তবুও আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে হচ্ছে তাকে। কেননা জামিনের সময় শর্ত অনুযায়ী আদালতে পাসপোর্ট জমা দিতে হয়েছিল আরিয়ানকে। এবার সেই পাসপোর্ট ফিরে ফেতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৩০ জুন) আরিয়ান তার আইনজীবী অমিত দেশাই এবং দেশাই কারিমজি এবং মুল্লার রাহুল আগরওয়ালের মাধ্যমে আদালতে একটি আবেদন করেন। আবেদনে তিনি এনসিবির কাছে নিজের পাসপোর্টটি ফেরত চান। তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে এনসিবিকে জবাব দিতে আদালত ১৩ জুলাই শুনানির দিন ধার্য করেছে। 


বিজ্ঞাপন


গত বছর ২ অক্টোবর মুম্বাই থেকে গ্রেফতার করা হয় কিং খানের পুত্রকে। সেসময় তিনি গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অবস্থান করছিলেন। সেখান থেকে আরিয়ান ছাড়াও আরও সাতজনকে আটক করেছিল ভারতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা।

গ্রেফতারের ২৬ দিন পর জামিন পান আরিয়ান। পরে আরিয়ানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় মামলা থেকে নিষ্পত্তি দেওয়া হয় তাদের।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর