শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

তারেকের গান ‘যদিও দূরে আছি’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

টিকে তারেকের গান ‘যদিও দূরে আছি’

প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী টিকে তারেকের গান ‘যদিও দূরে আছি’। গানটির কথা লিখেছেন আল শামস শুভ। সংগীত পরিচালনা করেছেন শাফকাত হৃদয়। গেল ২ অক্টোবর প্রযোজনা সংস্থা সংগীতার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটির মিউজিক ভিডিও।

‘যদিও দূরে আছি’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন গায়ক নিজেই। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে মডেল হয়েছেন তারেক ও নূপুর। 


বিজ্ঞাপন


1c7119f9-6e3a-48f5-af15-1aae408149b1

গানটি নিয়ে তারেক বলেন, ‘কথা, সুর ও সংগীতের দারুণ সমন্ব্য ঘটেছে গানে। শাফকাতের সুরের পাশাপাশি সৌমিত্র ঘোষ ইমন নির্মিত মিউজিক ভিডিওটি যেন পূর্ণতা দিয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’

সংগীতাঙ্গনে তারেকের বিচরণ দীর্ঘ সময়। এর আগে তার বেশ কিছু গান মুক্তি পেয়েছে। এরমধ্যে অভিমানী প্রেম, তোমাকে দেখলেই, কান্দে পরাণ, নিঠুর বন্ধুয়ারে, আমার ঘুম আসে না, এক টুকরো মেঘ, তুমি জানলে না, পিরিত করে কান দিতে হয় উল্লেখযোগ্য। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর