মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

যন্ত্রশিল্পীর সঙ্গে অপ্রত্যাশিত আচরণ, সমালোচিত মুজিব পরদেশী 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

যন্ত্রশিল্পীর সঙ্গে অপ্রতাশিত আচরণ, সমালোচিত মুজিব পরদেশী 

অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী মুজিব পরদেশীর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করা হয়। তবে এবারের চিত্র উল্টো। মঞ্চে এক যন্ত্রশিল্পীর সঙ্গে অপ্রত্যাশিত আচরণ করায় সামাজিক মাধ্যমে সমালোচিত হচ্ছেন তিনি। 

নেট দুনিয়ায় ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাছে, মুজিব পরদেশী তার জনপ্রিয় গান ‘সোনাবন্ধুরে’ পরিবেশন করছেন। হঠাৎ কিবোর্ড বাদককে উত্তেজিতভাবে কিছু বলতে দেখা যায় তাকে। এক পর্যায়ে ওই যন্ত্রশিল্পীকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেই কিবোর্ড বাজানো শুরু করেন। 

বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনরা। ভিডিওই শেয়ার দিয়ে করছেন সমালোচনা। বর্ষীয়ান এই গায়কের আচরণ শিল্পীদের চোখেও দৃষ্টিকটু লেগেছে। অনেকে তা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযগের চেষ্টা করা হলে মুজিব পরদেশীর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। জানা গেছে ওই যন্ত্রশিল্পীর নাম আসাদ। তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

অসংখ্য জনপ্রিয় গান রয়েছে মুজিব পরদেশীর। এরমধ্যে ‘কলমে নাই কালি’, ‘আমি বন্দী কারাগারে’, ‘সাদা দিলে কাদা’, ‘তোমায় আমি হলেম অচেনা’, ‘আমি কেমন করে পত্র লিখি’, ‘আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘মন তোরে পারলাম না বুঝাইতে’উল্লেখযোগ্য। তার গান শোনেননি এমন মানুষ পাওয়া দুস্কর। 

তবে জনপ্রিয়তার মধ্যগগণে থাকাবস্থায় দেশ ছাড়েন এ গায়ক। এক দশকের বেশি সময় কাটিয়ে দেশে ফেরেন। এরপর মাঝে মাঝে গান করলেও আর নিয়মিত হননি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর