মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

রনি রেজার কথায় গাইলেন ফজলুর রহমান বাবু

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন ২০২২, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

রনি রেজার কথায় গাইলেন ফজলুর রহমান বাবু

প্রবাসীদের নিয়ে গান লিখলেন গীতিকার রনি রেজা। ‘দেশ থেকে বহুদূর...’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে লেখা গানটিতে সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী। সংগীতায়োজনে ছিলেন মিনহাজ জুয়েল।

কোরবানির ঈদে গানটি প্রকাশ হবে প্রবাস টাইমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রবাস টাইমের সম্পাদক মো. বাইজিদ আল-হাসান।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘এক মাস আগে রাজধানীর নিকেতন এলাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এরপর পর্যায়ক্রমে গানের সমস্ত কাজ শেষ করা হয়। সব ঠিকঠাক থাকলে ঈদুল আজহার আগের রাতে গানটি মুক্তি দেওয়া হবে। গানটিতে প্রবাসীদের হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার কথা উঠে এসেছে। এক কথায় একজন প্রবাসীর বাস্তব চিত্র ফুঁটে উঠেছে এই গানটিতে। যেমন কথাগুলো হৃদয়ছোঁয়া, তেমনই মায়াবী সুর। সবার শ্রদ্ধেয় বাবু ভাইও দরদ দিয়ে গেয়েছেন। সব মিলে অসাধারণ কিছুর অপেক্ষায় আছি আমরা।’

ফজলুর রহমান বাবু বলেন, ‘গানটির কথা আমার খুব পছন্দ হয়েছে। প্রবাসীদের নিয়ে অনেক গান হলেও এটি ভিন্ন রকমের। আশা করছি সবার ভালো লাগবে।’

এই গান প্রসঙ্গে রনি রেজা বলেন, ‘এক কোটির ওপর প্রবাসী বাঙালি রয়েছে বিভিন্ন দেশে। আপনজনের মায়া ত্যাগ করে, আপন ভূমি ছেড়ে সমস্ত দুঃখ-কষ্ট বুকে চাপা দিয়ে তারা উপার্জন করে যাচ্ছেন কেবল আপনজনের মুখে একটু হাসি ফোটানোর জন্য। তাদের সত্যিকার কষ্টটাও হয়তো আমরা অনেকে অনুভব করতে পারি না। এই অনুভবের জায়গা থেকেই গানটি লেখা। প্রবাসী ভাইদের ভালো লাগলেই গানটি সার্থক হবে।’

রনি রেজার লেখা গান এর আগেও জনপ্রিয়তা পেয়েছে। পাঠকপ্রিয়তা পেয়েছে তার গল্পের বই। প্রথম বই এলিয়েনের সঙ্গে আড্ডা দিয়েই অর্জন করেন বেহুলাবাংলা বেস্ট সেলার সম্মাননা।


বিজ্ঞাপন


আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর