বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

নতুন রসায়নে সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২২, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

নতুন রসায়নে সিদ্ধার্থ-কিয়ারা

কয়েক বছর ধরে সিদ্ধার্থ আর কিয়ারার প্রেমের কাহিনি ‘ওপেন সিক্রেট’ বিটাউনে। তাদের অনেক সময় একসঙ্গে দেখা গেছে। এমনকি দুজনের পরিবারও দেখা–সাক্ষাৎ করেছে।

তবে মাঝে শোনা গিয়েছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। কিন্তু নতুন খবর হলো, তাদের ঝামেলা মিটে গেছে। ফের চুটিয়ে প্রেম করছেন তারা। তাই তো নতুন আরেকটি ছবিতে অভিনয় করতে চলেছেন এই জুটি।

‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ-কিয়ারার অভিনয় সাড়া ফেলেছিল বক্স অফিসে। দর্শক চাইছিলেন তাদের আবারও একসঙ্গে দেখতে। তাদের আশা পূরণ হতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রোমান্টিক ঘরানার একটি ছবিতে অভিনয় করবেন তারা। ছবির চিত্রনাট্য তাদের খুব পছন্দ হয়েছে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন। এর বেশি তথ্য জানা যায়নি।

সিদ্ধার্থ এখন রোহিত শেঠির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিনেমার শ্যুটিংয়ের কাজে ব্যস্ত। ‘মিশন মজনু ও ‘থ্যাঙ্ক গড’ ছবির কাজও হাতে রয়েছে। অন্যদিকে কিয়ারার ‘ভুলভুলাইয়া-২’ বক্স অফিসে সফল। ‘গোবিন্দা নাম মেরা’ ছবিতেও কিয়ারাকে দেখা যাবে ভিকি কৌশল ও ভূমি পেনডেকারের সঙ্গে।

আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর