রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

যাদের হাতে উঠল এমি অ্যাওয়ার্ড, দেখে নিন এক নজরে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

যাদের হাত উঠল এমি অ্যাওয়ার্ড, দেখে নিন এক নজরে

বিশ্বের মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে। বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় শুরু হয় জমকালো আয়োজন। বিনোদন দুনিয়ার শীর্ষ প্রতিভাবানদের স্বীকৃতি জানাতেই এ আয়োজন।  

এ আসরে সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ‘দ্য পিট’। পরিচালনা, রচনা ও অভিনয়ের জন্য ৬টি পুরস্কার নিজেদের করে নিয়েছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। এছাড়া পুরস্কার পেয়েছে আলোচিত কমেডি সিরিজ ‘দ্য স্টুডিও’ ও ড্রামা সিরিজ ‘দ্য পিট’। 

সেরা অভিনেতার সম্মান পেয়েছেন ‘দ্য পিট’ সিরিজের অভিনেতা নোয়া ওয়াইল। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ব্রিট লোয়ার। সাপোর্টিং অ্যাকট্রেস হিসেবে পুরস্কার জিতেছেন ক্যাথরিন লানাসা। ‘সেভারেন্স’-এর ট্রামেল টিলম্যান পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার সম্মান। 

f485d6653116e5a530a0d2ba9890b0cd?impolicy=wcms

সেরা অ্যান্থোলজি সিরিজ বিভাগে বাজিমাত করেছে নেটফ্লিক্সের ‘অ্যাডোলেসেন্স’। এই বিভাগে সেরা সিরিজ নির্বাচিত হয়েছে এটি। এছাড়া সেরা অভিনেতা স্টিফেন গ্রাহাম, সেরা পার্শ্ব অভিনেতা ওয়েন কুপার, সেরা পার্শ্ব অভিনেত্রী এরিন ডোহার্টি, সেরা পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার জিতেছেন ফিলিপ বারান্টিনি। 

‘দ্য স্টুডিও’ সেরা কমেডি সিরিজের খেতাব জিতেছে। এ সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সেথ রোজেন। সেরা পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার ইভান গোল্ডবার্গ জিতেছেন। 

Seth-Rogen-Emmy-Win-The-Studio-Best-Comedy

অন্যান্য বিভাগে বিজয়ী

  • লাইভ ভ্যারাইটি স্পেশাল: ‘এসএনএল৫০: দ্য অ্যানিভার্সারি স্পেশাল’
  • ড্রামা সিরিজের জন্য সেরা লেখক: ড্যান গিলরয় (‘অ্যান্ডর’)
  • ড্রামা সিরিজের জন্য সেরা পরিচালক: অ্যাডাম র‌্যান্ডাল (‘স্লো হর্সেস’)
  • টক শো: ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’
  • রিয়েলিটি প্রতিযোগিতা: ‘দ্য ট্রেইটর্স’
  • স্ক্রিপটেড ভ্যারাইটি সিরিজ: ‘লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার’

Emmys-Winners

‘দ্য পেঙ্গুইন’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য ক্রিস্টিন মিলিওটি লিমিটেড সিরিজের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ৭৭তম এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নারকে শ্রদ্ধা জানিয়ে ‘ইন মেমোরিয়াম’ পর্বের সূচনা করেন ফেলিসিয়া রাশাদ। 

এছাড়া টেড ড্যানসন ও মেরি স্টিনবারজেন গ্রহণ করেন বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড। এমির ৭৭তম আসর সঞ্চালনা করেন কৌতুকশিল্পী নেইট বারগাটজে। 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর