রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফরিদা পারভীন ছিলেন লালন গানের প্রকৃত সাধক: ফারুকী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম

শেয়ার করুন:

ফরিদা পারভীন ছিলেন লালন গানের প্রকৃত সাধক: ফারুকী

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) ১০টা ১৫ মিনিটে প্রখ্যাত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন হাসপাতালে চিকিৎসরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গায়িকার মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। লালন সম্রাজ্ঞীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

শনিবার নিজের ফেসবুকে এক পোস্টে উপদেষ্টা লেখেন, ‘তিনি ছিলেন এক অন্য উচ্চতায়! লালনের গানের এক প্রকৃত সাধক।’

এরপর তিনি যোগ করেন, ‘তাঁর কর্ম চিরকাল বেঁচে থাকবে। আল্লাহ্‌ যেন তাঁকে চিরশান্তি দান করেন! আমিন! বিদায়, ফারিদা পারভীন!’

ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টা ফারুকীসহ শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, মেগাস্টার শাকিব খান। 

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

ফরিদাপুত্র ইমাম নাহিল সাংবাদিকদের বলেন, মায়ের মরদেহ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্যে রাখা হবে শহীদ মিনারে।

এরপর বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে বাদ জোহর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রওনা হওয়া হবে কুষ্টিয়ার উদ্দেশে বলেও জানান তিনি। 

১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম হয় ফরিদা পারভীনের। গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর