শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

স্বামীর কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন রাখি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

স্বামীর কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন রাখি

প্রাক্তন মানেই শত্রু— এমন ধারণা বদলাতে শুরু করেছে। আজকাল অনেক তারকাকেই প্রাক্তনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দেখা যায়। তবে বলিউডের বিতর্কের রানী বলে পরিচিত রাখি সাওয়ান্ত এর ব্যতিক্রম। প্রাক্তন স্বামী রিতেশের ওপর থেকে ক্ষোভ এখনও যায়নি তার। এবার জানালেন, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গলায় দড়ি পর্যন্ত দিতে গিয়েছিলেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি বলেন, ‘আমি রিতেশকে কোনদিন ক্ষমা করতে পারব না। কারণ সে আমার মায়ের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে। আমি যখন বিগ বসে ছিলাম, তখন সে আমার মায়ের যত্ন পর্যন্ত নেয়নি। বাড়ির কোনো বিল মেটায়নি। উল্টো আমার মাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। এরপর খোঁজও নেয়নি। ওকে মানুষ বলব?’


বিজ্ঞাপন


এ সময় রাখি প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে আরও জানান, তার কারণেই সংসার ভেঙেছেন তিনি। 

Rakhi Sawant

রিতেশের দুর্ব্যবহার মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল রাখিকে। ভীষণ ভেঙে পড়েছিলেন তিনি। বোধশক্তিও চলে গিয়েছিল তার। সেসময় কেউ তাকে আঘাত করলেও বোঝার মতো ক্ষমতাটুকু পর্যন্ত ছিল না তার। একপর্যায়ে আত্মহত্যার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। 

তবে রাখির সেই দুঃখের দিন এখন আর নেই। বর্তমানে এই ‘বিগ বস’ তারকা বেশ ভালো আছেন। দীর্ঘদিন পর সুস্থ ও স্বাভাবিক জীবন কাটাচ্ছেন তিনি। আর এর নেপথ্যে রয়েছেন তার বর্তমান প্রেমিক আদিল খান দুরানি। 


বিজ্ঞাপন


রাখি জানান, ওই দুঃসময়ে দেবদূতের মতো পাশে এসে দাঁড়িয়েছিলেন তার থেকে ছয় বছরের ছোট আদিল। ভালোবাসা দিয়ে উদ্ধার করেছিলেন তাকে অন্ধকার জীবন থেকে। 

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর