শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

সিনেমার জনপ্রিয় গানের শিল্পীর দুই বছর কারাদণ্ড

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৯:২৪ এএম

শেয়ার করুন:

সিনেমার জনপ্রিয় গানের শিল্পীর দুই বছর কারাদণ্ড

নব্বইয়ের দশকের জনপ্রিয় সিনেমার গান ‘চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর’-এর শিল্পী আব্দুল মান্নান রানাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। সালমান শাহ অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছিল।   

জানা গেছে, দুই কোটি টাকার চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা দুই মামলায় আদালত এ আদেশ দেন। একই আদেশে আদালত চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশও দিয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (২৭ জুন) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় শিল্পী আবদুল মান্নান রানা আদালতে উপস্থিত ছিলেন না।

বাদী পক্ষের আইনজীবী তপন কুমার দাশ জানান, দুই কোটি টাকার চেকের মামলায় সংগীতশিল্পী ও ব্যবসায়ী আবদুল মান্নান রানাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালে নগরীর কোতোয়ালী থানার চৈতন্য গলির বাসিন্দা আবদুল্লাহ আল হারুন নামে এক ব্যক্তি আবদুল মান্নান রানার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর