সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরছেন ‘নেহাল’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরছেন ‘নেহাল’
তৌসিফ মাহবুব

ভক্তদের তুমুল আগ্রহ আর উত্তেজনাকে সঙ্গী করে বঙ্গ -তে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন ৮টি পর্ব (২৫-৩২)। আগের পর্বগুলোর রেশ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা।

এবারের পর্বগুলোর অন্যতম আকর্ষণ ‘নেহাল’ চরিত্রে তৌসিফ মাহবুবের প্রত্যাবর্তন। তার ফিরে আসাটা ব্যাচেলরদের ফ্ল্যাটে কী নতুন সমীকরণ তৈরি করবে? কাবিলা-পাশাদের সাথে তার সম্পর্ক কোন দিকে মোড় নেবে-তা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

নতুন পর্ব নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘নেহালের ফিরে আসাটা একটা বড় চমক। তবে এর পাশাপাশি আরও কিছু চরিত্র যেমন 'নতুন কাজের মেয়ে' বা 'পাগলা সুজন'-এর মতো চরিত্র আনা হয়েছে যা এবারকার পর্বগুলোর বিনোদনের মাত্রা এক অন্য লেভেলে নিয়ে যাবে আশা করছি।’

এই প্রসঙ্গে বঙ্গের চিফ অফ কন্টেন্ট, মুশফিকুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত পর্বগুলো থেকে অভাবনীয় সাড়া পেয়েছি। দর্শকদের এই ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বাস করি, নতুন পর্বগুলোর গল্প এবং বিশেষ করে নতুন চরিত্রের আগমন এই সিজনকে একটি ভিন্ন মাত্রা দেবে এবং দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।”

কাজল আরেফিন অমির অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে প্রধান চরিত্রগুলোতে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলমের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন তৌসিফ মাহবুব। এছাড়াও আগের মতোই থাকছেন শিমুল শর্মা, লামিয়া লামসহ তাদের সুপরিচিত সঙ্গীরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর