শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য দিলেন আরশ খান 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পিএম

শেয়ার করুন:

শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য দিলেন আরশ খান 

গতকাল রোববার থেকে আরশ খানের একটি পোস্ট বেশ আলোচনায়। ধূমপান নিয়ে নিজস্ব অভিজ্ঞতা সেখানে তুলে ধরেছেন অভিনেতা। যা পড়ে বিচলিত নেটিজেনরা। অনেকে ভাবছেন শারীরিক অবস্থা খুবই খারাপ আরশের। 

পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সতর্কবার্তা দিতে গিয়ে নিজেই বিপাকে অভিনেতা। বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি। আজ সোমবার দেওয়া এক স্ট্যাটাসে আরশ লিখেছেন, ‘আমি সুস্থ আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিইউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান এমনটা না করার জন্য।’


বিজ্ঞাপন


এরপর লেখেন, ‘আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ।’

সংবাদমাধ্যমে প্রকাশের আগে যোগাযোগের অনুরোধ জানিয়ে আরশ সবশেষে লিখেছেন, ‘আগের নম্বরই আছে আমার। ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন, টেক্সট করুন, মিডসকল ও চলবে। বাঁচতে হলে জানতে হবে।

এর আগে গতকাল রোববার দেওয়া ওই পোস্টে আরশ লিখেছিলেন, ‘স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে।’


বিজ্ঞাপন


এরপর লিখেছিলেন, ‘এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২ টা বেজেছিল তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে।’ 

আরও লিখেছিলেন, ‘বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই। তোমরা যারা রিসেন্টলি ধুমপান বিষয়টাকে আপন করে নেওয়ার ভাবনায় আছ তারা এই বিষয় থেকে দূরে থাকো।’

আরশের কথায়, ‘ধূমপায়ী ব্যক্তি ধুমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয় না।’

সবশেষে লিখেছিলেন, ‘ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ঔষধ নেই। পুরো জীবনের জন্য ওই অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।’

এদিকে মুঠোফোনে একাধিকবার কল দিয়ে, খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি আরশের। পাশাপাশি অভিনেতার আলোচিত ওই পোস্ট দেখে বোঝার উপায় নেই যে সেটি ছিল নিছক সতর্কবার্তা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর