রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

ইনবক্সে কুপ্রস্তাব, পুলিশের নাম্বার দিলেন পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

ইনবক্সে কুপ্রস্তাব, পুলিশের নাম্বার দিলেন পিয়া জান্নাতুল
পিয়া জান্নাতুল

আধুনিকতার এই যুগে সেলিব্রেটিরা তার ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজেদের মতামত এবং ছবি প্রকাশ করে থাকেন। সে সব ছবিতে নানা মন্তব্যে করেন ভক্ত-অনুরাগীরা। এবার মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকে সরাসরি ইনবক্সে কুপ্রস্তাব দিলেন একজন নেটিজেন। 

ওই ব্যক্তি অভিনেত্রীর ইনবক্সে প্রেমের প্রস্তাব দিয়েছেন। যা স্বাভাবিকভাবে নেননি পিয়া। ইনবক্সে পাঠানো বার্তার স্ক্রিন শর্ট নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। ওই পোস্টে দেখা গেছে, অজ্ঞাত ব্যক্তি অভিনেত্রীর কাছে তার ফোন নাম্বার দাবি করেছেন। তার এমন দাবির প্রেক্ষিতে পিয়া পুলিশের নাম্বার পাঠিয়েছেন। 


বিজ্ঞাপন


পিয়ার ফেসবুকে শেয়ার করা পোস্টে দেখা গেছে ওই ব্যক্তি অভিনেত্রীকে বলছেন, ‘আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি দূর্বল এবং আপনার এক অন্ধভক্ত। প্রেমিক বন্ধু আমাকে ফিরিয়ে দিবেন না।’

peya_jannatul

এরপর তিনি লিখেছেন, ‘আমার কলিজা থেকে বলছি চিরদিনের জন্য আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী করতে চাই। আপনি আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম। প্রতিটি মূহুর্ত আপনার দিকে তাকিয়ে আছি আশা করি বিশ্বাস করবেন।’


বিজ্ঞাপন


সবশেষে পিয়ার নাম্বার চেয়ে লিখেছেন, ‘দয়া করে আপনার ফোন নাম্বার হটসঅ্যাপ নাম্বার দিন প্লিজ।’ এসব মেসেজের বিপরীতে অভিনেত্রী কোনো জাবাব দেননি। শুধু শেষের মেসেজটার পর গুলশান থানার নম্বর প্রদান করেছেন।

পিয়ার পোস্টের মন্তব্যের ঘরে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘সব দূর্বলরা এভাবে ম্যাসেজ দিলে আপনার ইনবক্সে তো বন্যা হয়ে যাবে।’ অন্য একজন লিখেছেন, ‘দিতেন একটু ভালোবাসা তাতে কী হতো আপনার? সুন্দরকে একজন ভালোবাসাতেই পারে তাতে দোষের কী?’

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর