বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মা হতে চলেছেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২২, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

মা হতে চলেছেন আলিয়া ভাট

রণবীর-আলিয়ার সংসারে আসতে চলেছে নতুন অতিথি। বিয়ের আড়াই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানালেন আলিয়া ভাট। হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন—আমাদের সন্তান শিগগিরই আসছে। এ সময় তার পাশে ছিলেন রণবীর কাপুর।

আলিয়ার মা হওয়ার খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন অনেক বলিউড তারকা। তাদের মধ্যে আছেন—প্রিয়াংকা চোপড়া, রাকুল প্রীত, ইশান খট্টর, ভানি কাপুরসহ আরও অনেকে। এই তালিকায় আছেন আলিয়ার মান সোনি রাজদান। তারা সবাই তার সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

চলতি বছরের এপ্রিলে দীর্ঘদিন প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন রণলিয়া। মুম্বাইয়ে এই বলিউড তারকাজুটির ফ্ল্যাট ‘বাস্তু’তে বিয়ের ঘরোয়া আয়োজনে শুধু পরিবাররের সদস্য ও নিকটজনরাই ছিলেন।

আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর